ভক্তিবাদ ও সূফীবাদ:(bhakti movement and sufi movement).

১. প্রথম সূফীর নাম কি ?

উঃ-রাবিয়া (একজন মহিলা)। 


২. সুফি ব্যবস্থা কয় ভাগে বিভক্ত ?

উঃ-১২ ভাগে। 


৩. সুফি ব্যবস্থার প্রত্যেকটা ভাগ কে কি বলা হয়?

উঃ-সিলসিলা বলা হয়।


৪. চিশতী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ?

উঃ-খাজা আব্দুল চিশতী। 


৫. চিশতি সম্প্রদায়ের জনপ্রিয় সন্তের নাম কি?

উঃ-খাজা মইনুদ্দিন চিশতী।


৬. দারা শিকো কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল ?

উঃ-কাদরি। 


৭. মধ্যযুগে '' বাঁটুল ছোঁড়া '' খেলাটি কোথায় প্রচলিত ছিল ?

উঃ-বাংলায়। 


৮. মধ্যযুগে দিন রাতের সময় বোঝানোর জন্য সমস্ত দিন রাতকে ক'টি প্রহর এ ভাগ করা হত ?

উঃ-আটটি প্রহরে। 


৯. প্রত্যেকটি প্রহর কত ঘন্টার ছিল ?

উঃ-তিন ঘন্টা। 


১০. কার আমলে ঘন্টা দিয়ে সময় জানান দেওয়ার জন্য আলাদা দফতর ছিল ?

উঃ-সুলতান ফিরোজ শাহ তুঘলক। 


১১. মধ্যযুগে ভারতে ধর্মের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কী ছিল?

উঃ-ভক্তিবাদ ও সুফিবাদের প্রসার। 


১২. ভক্তিবাদের মূলকথা কী ছিল ?

উঃ-ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। 


১৩. ভক্তিবাদের প্রধান বৈশিষ্ট কী ছিল ?

উঃ-ভক্তিবাদের দুটি প্রধান বৈশিষ্ট ছিল - 

(ক ) ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা। 

(খ ) ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে দিয়ে ভক্তিকেই প্রাধান্য দেওয়া। 


১৪. ভক্তিবাদের কয়েকজন প্রচারকের নাম কর?

উঃ-নামদেব , জ্ঞানেশ্বর , তুকারাম , রামানন্দ , কবির , নানক , শঙ্করদেব , চৈতন্যদেব , মীরাবাঈ - প্রমুখ। 


১৫. কার আমলে লঙ্গরখানা চালু হয়?

উঃ-গুরু নানক। 


১৬. নানকের দর্শন ও বাণীর উপর ভিত্তি করে কোন ধর্ম গড়ে ওঠে ?

উঃ-শিখ ধর্ম। 


১৭. শিখ ধর্মে মোট কতজন গুরুর উল্লেখ পাওয়া যায় ?

উঃ-১০ জন। 


১৮. শিখদের প্রথম গুরু কে ছিলেন ?

উঃ-গুরু নানক। 


১৯. শিখদের ধর্মগ্রন্থের নাম কী ?

উঃ-গুরুগ্রন্থসাহেব। 


২০ শিখদের পবিত্র ধর্মগ্রন্থ কোন লিপিতে লেখা ?

উঃ-গুরুমুখি। 


২১. মীরাবাঈ রচিত ভক্তিগীতির সংখ্যা কত ?

উঃ-পাঁচশোরও বেশি। 


২২. কবীর কে ছিলেন ?

উঃ- একজন ভক্তিবাদী। 


২৩. কবীরের জন্ম কোথায় হয় ?

উঃ-বারাণসীতে এক মুসলিম তাঁতি পরিবারে তিনি পালিত হন। 


২৪. কবীরের লেখা ভক্তিমূলক পঙক্তিগুলোকে কী বলে ?

উঃ-দোহা। 


২৫. কবীরের দোহাগুলি কোন গ্রন্থে স্থান পেয়েছে ?

উঃ-শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরুগ্রন্থসাহেবে। 


২৬. সুফিবাদ মূলতঃ কাদের মধ্যে প্রচলিত ছিল ?

উঃ-সেইসকল মুসলিমদের মধ্যে যাঁরা ধর্মীয় আইন কানুনের বাইরে গিয়ে ঈশ্বরকে নিজের মত করে আরাধনার পথ খুঁজছিলেন। 


২৭. কোন সময়কালে সুফিবাদ ভারতে জনপ্রিয় হয়ে ওঠে ?

উঃ-খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে। 


২৮. সুফি - কথাটির অর্থ কী ?

উঃ-অনেকের মতে সুফি কথাটি আসে '' সুফ '' থেকে। আরবিতে যার অর্থ পশমের তৈরী একটুকরো সাদা কাপড়। 


২৯. হঠযোগের অভ্যাস সুফিসাধকরা কাদের কাছ থেকে পেয়েছিল ?

উঃ-নাথপন্থীদের কাছ থেকে। 


৩০. ভারতে কোন দুটি সুফি সম্প্রদায় জনপ্রিয় ছিল ?

উঃ-সুহরাবর্দি ও চিশতী। 


৩১. ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ-শেখ নিজামউদ্দিন আউলিয়া বা বখতিয়ার কাকি। 


৩২. সুফি সাধকদের আশ্রমগুলি কী নামে পরিচিত ছিল ?

উঃ-খানকা। 


৩৩. সুহরাবর্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ?

উঃ-বদরউদ্দিন জাকারিয়া। 


৩৪. বদরউদ্দিন জাকারিয়া কোন সুলতানের সমসাময়িক ছিলেন ?

উঃ-ইলতুৎমিশ। 


৩৫. সুফিরা প্রধানতঃ কত প্রকারের ছিল ও কী কী  ?

উঃ-দুই প্রকারের - '' বা - শরা '' ও '' বে - শরা ''।    


৩৬. '' বা - শরা '' কাদের বলা হত ?

উঃ-যে সকল সূফীবাদীরা ইসলামীয় আইন অর্থাৎ '' শরা '' মেনে চলত তাদের '' বা - শরা '' বলা হত। চিশতি ও সুহরাবর্দিরা ছিল '' বা - শরা '' ।


৩৭. '' বে - শরা '' কাদের বলা হত ?

উঃ-যে সকল সূফীবাদীরা ইসলামীয় আইন মেনে চলতো না , তাদের বলা হত '' বে - শরা '' । 


৩৮. কোন ধরণের নৃত্য শৈলীতে সুফিবাদের প্রভাব দেখতে পাওয়া যায় ?

উঃ-মণিপুরী নৃত্য। 


৩৯. কবে , কার নেতৃত্বে বাংলায় ভক্তি উঃ-আন্দোলনের প্রচার ও প্রসার জোরদার হয় ?

খ্রিস্টীয় ষোড়শ শতকে শ্রীচৈতন্যের নেতৃত্বে। 


৪০. শ্রীচৈতন্যের নেতৃত্বে ভক্তিবাদী আন্দোলনের প্রাণকেন্দ্র কোনটি ছিল?

উঃ-নবদ্বীপ। 


৪১. কার লেখা থেকে শ্রীচৈতন্যের আমলের নবদ্বীপ সম্পর্কে জানা যায়?

উঃ-বৃন্দাবন দাস। 


৪২. কারা বৈষ্ণব ধর্ম ও ভক্তিবাদের তীব্র বিরোধিতা করেছিলেন ?

উঃ-ব্রাম্মণ ভট্টাচার্যরা। 


৪৩. চৈতন্যচরিতামৃত কার লেখা ?

উঃ-কৃষ্ণদাস কবিরাজ। 


৪৪. শ্রীচৈতন্য কোন ভাষাতে তাঁর ধর্ম প্রচার করতেন ?

উঃ-সাধারণ বাংলায়। 

 

৪৫. শ্রীচৈতন্য কাদের অত্যাচারের বিরোধিতা করেছিলেন ?

উঃ-নবদ্বীপের প্রভাবশালী জগাই - মাধাই এর। 


৪৬. কোন সময়কাল থেকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে ?

উঃ-খ্রিস্টীয় সপ্তদশ শতকের গোড়ার দিক থেকে। 


৪৭. জনসংযোগের মাধ্যম হিসাবে শ্রীচৈতন্য কী বেছে নিয়েছিলেন ?

উঃ-কীর্তন গান কে। 


৪৮. বাংলা ছাড়া ভারতের আর কোথায় ভক্তি আন্দোলনের ধারা বিকশিত হয়েছিল ?

উঃ-পূর্ব ভারতের অসমে। 


৪৯. অসমে ভক্তি আন্দোলনের নেতৃত্বদান করেছিলেন কে ?

উঃ-শ্রীমন্ত শঙ্করদেব। 


৫০. শঙ্করদেবের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য কারা ছিলেন ?

উঃ-মাধবদেব ও দামোদরদেব।     


৫১.ভারতের কোন অঞ্চলে প্রথম ভক্তিবাদ আন্দোলন শুরু হয়ে ছিল?

উঃ- দক্ষিণ ভারতের।


৫২. দক্ষিণ ভারতের ভক্তিবাদীরা কাদের দ্বারা অনুপ্রাণিত?

উঃ- শিব ও বিষ্ণু।

 

৫৩. উত্তর ভারতের ভক্তিবাদীরা কাদের দ্বারা অনুপ্রাণিত?

উঃ- রাম ও কৃষ্ণ।


৫৪.গুরু-কা-নাঙ্গার কি?

উঃ- যেখানে গুরু নানক একসাথে রান্নার ব্যবস্থা করেন।


৫৫.কুতুব মিনার কোন সূফীর স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছিল?

উঃ- খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি।


একটি মন্তব্য পোস্ট করুন for "ভক্তিবাদ ও সূফীবাদ:(bhakti movement and sufi movement)."