দিল্লির সুলতানি সাম্রাজ্য (Delhi sultanate).
১.মহন্মদ ঘোরি কবে মারা যান?
উঃ-১২০৬ খ্রিঃ ৷
২.মহন্মদ ঘুরির মৃত্যুর পর তার জয় করা অঞ্চল গুলি কিভাবে ভাগ করা হয়?
উঃ- মূলত চারজন অনুচর তার অঞ্চল গুলি ভাগ করে নেয় ৷তাজাউদ্দিন ইয়ালদুজ পান গজনির অধিকার৷ নাসির উদ্দিন কুবাচা মুলতান ও উছ এর শাসক হন৷ বখতিয়ার খলজি বাংলার শাসক হন৷ লাহোর ও দিল্লির শাসক হন কুতুবউদ্দিন আইবক৷
৩.দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন কে?
উঃ-কুতুবউদ্দিন আইবক৷
৪.আইবক শব্দের অর্থ কি?
উঃ- দাস৷
৫.‘সুলতান’ শব্দের অর্থ কি?
উঃ-আরবি ভাষায় সুলতানি শব্দের অর্থ কর্তৃত্ব বা ক্ষমতা৷
৬.‘খুতব’ কথার অর্থ কি?
উঃ- ভাষণ৷
৭.শুক্রবারে দুপুরের নামাজ কে কি বলে?
উঃ- জোহরের নামাজ৷
৮.‘খিলাত’ কথার অর্থ কি?
উঃ- আনুষ্ঠানিক পোশাক৷
৯.দিল্লির কোন সুলতানি প্রথম খলিফার অনুমোদন পায়?
উঃ- ইলতুৎমিস (১২২৯)৷
১০.ইলতুৎমিস কে বাগদাদের খলিফা কি প্রদান করে?
উঃ- ইলতুৎমিস কে বাগদাদের খলিফা দুরবাশ ও খিলাত পাঠান৷
১১.‘দুরবাশ’ শব্দের অর্থ কি?
উঃ- স্বাধীন শাসনের প্রতীক দন্ড৷
১২.সুলতানি আমল কত বছর ধরে চলে?
উঃ- ৩২০ বছর ৷
১৩.দিল্লি তে দাস বংশের প্রতিষ্ঠা করেন কে?
উঃ- কুতুবউদ্দিন আইবক (১২০৬) ৷
১৪.লাক্সবক্স কাকে বলা হয় ?
উঃ-কুতুবউদ্দিন আইবক কে ৷
১৫.কুতুবউদ্দিনের শাসন কালের সময় কাল লেখ?
উঃ-১২০৬ থেকে ১২১০ খ্রিঃ ৷
১৬.কুতুবউদ্দিনের পর দিল্লির সিংহাসনে কে বসেন?
উঃ- ইলতুৎমিস ৷
১৭.ইলতুৎমিসের শাসন কালের সময় কাল লেখ?
উঃ- ১২১১ থেকে ১২৩৬ খ্রিঃ৷
১৮.দিল্লির সিংহাসনে প্রথম ও শেষবার যে নারি বসেন?
উঃ- সুলতান রাজিয়া(১২৩৬ -৪০) ৷
১৯.অ-মুসলিমদের উপর থেকে জিজিয়া কর কোন সুলতানি তুলে নেন ?
উঃ- সুলতানি রাজিয়া ৷
২০.সুলতানি যুগের একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম কর?
উঃ- মিনহাজ-ই- সিরাজ৷
২১.দিল্লির কোন সুলতানি – তুর্কান –ই-চিহলগানি বা চল্লিশ চক্রের সদস্য ছিলেন ?
উঃ- বলবন৷
২২.গিয়াসউদ্দিন বলবন কবে সুলতানি হন?
উঃ- ১২৬৬ খ্রিঃ ৷
২৩.দিল্লিতে শক্তিশালি কেন্দ্রীভূত শাসন কে প্রতিষ্ঠা করেন?
উঃ- বলবন ৷
২৪.সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন?
উঃ- বলবন৷
২৫.সিজদা কথার অর্থ কি?
উঃ-সুলতানকে সষ্টাঙ্গ প্রণাম করা ৷
২৬.পাইবস কথার অর্থ কি?
উঃ- পদযুগল চুম্বন করা৷
২৭.আলাউদ্দিন খলজি কবে সিংহাসনে বসেন?
উঃ- ১২৯৬ খ্রিঃ৷
২৮.খলজি বংশের পর কোন বংশ শাসন করে
উঃ- তুঘলক ৷
২৯.তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ- গিয়াসউদ্দিন তুঘলক ৷
৩০.ইবনবতুতা কোথা থেকে ভারতে আসেন ?
উঃ- উত্তর আফ্রিকার মরক্কো দেশের তাঞ্জিয়ার থেকে ৷
৩১.‘আল-রিহলা’ কার লেখা?
উঃ- ইবন বতুতা ৷
৩২.মহম্মদ বিনতুঘলকের আমলে কোন পর্যটক ভারতে আসেন
উঃ- ইবনবতুতা ৷
৩৩.ঘোড়ার পিঠের ডাক ব্যবস্থা কে কি বলা হত ?
উঃ- ‘উলাক’৷
৩৪.হাটা পায়ের ডাক ব্যবস্থা কে কি বলা হত?
উঃ-‘দাওয়া’।
৩৫.দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী কে পরিবর্তন করে?
উঃ- মহম্মদ বিন তুঘলক৷
৩৬.দেবগিরিতে তার রাজধানীর নাম কি রাখা হয়?
উঃ- দৌলতাবাদ ৷
৩৭. কোন খিলজি সুলতান কিলোখারীকে তার রাজধানী হিসাবে তৈরি করেছিলেন?
উঃ- জালাল উদ্দিন ফিরোজ শাহ।
৩৮. সামরিক ক্ষেত্রে দাগ ও চেহারার নীতি চালু করেন কে?
উঃ- আলাউদ্দিন খিলজি।
৩৯. আলাউদ্দিন খিলজির শাসনামলে বাজার নিয়ন্ত্রণ করেন কে?
উঃ- দিওয়ান-ই-রিয়াসত।
৪০. দিল্লি সুলতানের বারিডেস ছিল কে?
উঃ- পুলিশ কর্মকর্তা।
৪১. ‘হাউজ-ই-খাস’ কে নির্মাণ করেছেন?
উঃ- আলাউদ্দিন খলজি।
৪২. আগ্রার শহর কে প্রতিষ্ঠা করেন?
উঃ- সিকান্দার লোধি।
৪৩. ভারতে নওরোজের বিখ্যাত পারস্য উত্সব কে প্রবর্তন করেছিলেন?
উঃ- বলবান।
৪৪. দিল্লির কোন সুলতানকে ইতিহাসবিদরা বিপরীতের মিশ্রণ হিসাবে বর্ণনা করেছেন?
উঃ- মোহাম্মদ মিন তুঘলক।
৪৫. দিল্লির কোন সুলতান অশোকের স্তম্ভটি দিল্লিতে নিয়ে এসেছিলেন?
উঃ- ফিরোজ-শাহ- তুঘলক।
৫৬. আমির খুসরো অভিনয় করেছেন কোন বাদ্যযন্ত্র?
উঃ- সেতার।
৫৭. কুতুবউদ্দিন আইবকের রাজধানীর নাম কি?
উঃ- লাহোর।
৫৮. কুতুবউদ্দিন আইবাকের উত্তরসূরী কে ছিলেন?
উঃ- ইলতুৎমিস।
৫৯. "আড়াই দিন কা ঝোপড়া" কোথায় অবস্থিত?
উঃ-আজমির।
৬০. চাহালগনি বা চালিসা গঠিত করেন কে?
উঃ- ইলতুৎমিস।
৬১. কোন সুলতান ইকতাদারি পদ্ধতি চালু করেছিলেন?
উঃ-ইলতুৎমিস।
৬২. কোন সুলতান সর্বপ্রথম দিল্লিকে রাজধানী করেন?
উঃ- ইলতুৎমিস ।
৬৩. ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন কে?
উঃ-রাজিয়া সুলতান।
৬৫. কোন সুলতান "রক্ত ও আয়রন" নীতি অনুসরণ করেছিলেন?
উঃ- বলবন।
৬৬. আলাউদ্দিন খালজির কোন সেনাপতিকে “হাজার দিনার” বলা হত?
উঃ-মালিক কাফুর।
একটি মন্তব্য পোস্ট করুন for "দিল্লির সুলতানি সাম্রাজ্য (Delhi sultanate)."