ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য: (Fundamental duties of Indian constitution).

১৯৭৬ সালের ৪২ তম সংশোধনী আইন ভারতীয় সংবিধানে ১০ টি মৌলিক কর্তব্য যুক্ত করেছে। পরে ২০০২ সালে ৮৬তম সংশোধন আইনে ১১তম মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। স্বরণ সিং কমিটি ১৯৭৬ সালে মৌলিক কর্তব্যগুলির সুপারিশ করেছিল, যার  প্রয়োজনীয়তা ১৯৭৫-৭৭ সালের অভ্যন্তরীণ জরুরি অবস্থার সময় অনুভূত হয়েছিল।

মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানের চতুর্থ অংশ (ক)-এর অধীনে ৫১(ক) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। 

এই নিবন্ধটি ভারতের ১১ টি মৌলিক কর্তব্য এবং তাদের গুরুত্ব সম্পর্কে বিশদভাবে উল্লেখ করবো।  

ভারতে ১১টি প্রাথমিক দায়িত্ব পালনের প্রবর্তন ১৯৭৬ সালে সংবিধানের ৪২ তম সংশোধন আইন দ্বারা সংস্কৃতি তৈরি ও প্রচারের পাশাপাশি যেসব মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল সেগুলিও এই কর্তব্যগুলি মৌলিক অধিকারের পরিপ্রেক্ষিতে কার্যকর করার ক্ষেত্রে আইনসভার হাতকে শক্তিশালী করে।

ভারতের সংবিধানে ১১টি মৌলিক কর্তব্য নিম্নে আলোচনা করা হল:-

  • সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ, প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
  • যেসব মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল, সেই গুলিকে শোষণ ও অনুসরণ করতে হবে।
  • ভারতের সার্বভৌমিকতা, ঐক্য ও সংহতি কে সমর্থন ও সংরক্ষণ করতে হবে।
  • দেশ রক্ষা ও জাতীয় সেবা কাজে আত্মনিয়োগ এর জন্য আহুত হলে সাড়া দিতে হবে।
  • জাতীয় সম্পত্তি রক্ষা ও হিংসার পথ পরিহার করতে হবে।

  • বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা, সংরক্ষণমূলক মনোভাবের প্রসারসাধন করতে হবে।
  • আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য কে মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে।
  • বনভূমি, হ্রদ, নদী, বন্যপ্রাণীসহ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে।
  • সবক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ বজায় রাখার জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত সব কাজের চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে।

  • ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভাতৃত্ববোধ কে সম্প্রসারিত করতে হবে এবং নারীজাতির মর্যাদা হানিকর সব প্রথাকে পরিহার করতে হবে।
  • ২০০২ সালে ৮৬তম সংবিধান সংশোধনী আইনে বলা হয়েছে যে, ৬-১৪ বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। এটি হলো পিতা-মাতা ও অভিভাবকের মৌলিক কর্তব্য।

একটি মন্তব্য পোস্ট করুন for "ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য: (Fundamental duties of Indian constitution)."