মহাবীর ও জৈন ধর্ম: (Mahavir and Jainism).
১. জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে?
উঃ- ঋষভ নাথ।
২. জৈন ধর্মের প্রবর্তক কে?
উঃ- বর্ধমান মহাবীর।
৩. কতজন জৈন তীর্থঙ্কর ছিলেন?
উঃ- ২৪ জন।
৪. মহাবীর কত তম তীর্থঙ্কর?
উঃ- ২৪ তম।
৫. ২৩ তম তীর্থঙ্কর এর নাম কি?
উঃ- পার্শ্বনাথ।
৬. জৈন ধর্ম গ্রন্থের নাম কি?
উঃ- দ্বাদশ অঙ্গ।
৭. জৈন ধর্মের মূল কথা কি?
উঃ- পঞ্চ মহাব্রত পালন ও কৃচ্ছ্রসাধনের দ্বারা কর্মফল ও জন্মান্তরের বন্ধন থেকে মুক্তি লাভ।
৮. জৈনরা কতগুলি সম্প্রদায়ে বিভক্ত ছিল?
উঃ- দুই সম্প্রদায়, যেমন- শ্বেতাম্বর ও দিগম্বর।
৯. শ্বেতাম্বর কাদের বলা হত?
উঃ- জৈনদের যে সম্প্রদায় সাদা বস্ত্র পরিধান করতেন তাদের বলা হত।
১০. দিগম্বর কাদের বলা হত?
উঃ- জৈনদের যে সম্প্রদায় সম্পূর্ণ বন্ধন মুক্তির জন্য পরিধেয় বস্ত্র পর্যন্ত ত্যাগ করেন তাদের বলা হয়।
১১. জৈন ধর্মের ত্রিরত্ন কি?
উঃ- সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ।
১২. জৈন কথাটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উঃ- জিন কথা থেকে।
১৩. চতুর্যাম আদর্শ কে প্রচার করেন?
উঃ- পার্শ্বনাথ।
১৪. চতুর্যাম কি?
উঃ- অহিংসা, সত্য, আচৌর্য ও অপরিগ্রহ।
১৫. পঞ্চ মহাব্রত কি?
উঃ- পার্শ্বনাথ প্রচারিত চতুর্যাম আদর্শের সঙ্গে মহাবীর আর একটি আদর্শ যোগ করেন, তা হল সুচিতা বা ব্রহ্মচর্য। এই পাঁচটি নীতি বা আদর্শকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয়।
১৬. দ্বাদশ অঙ্গ কোন ভাষায় লেখা?
উঃ- প্রাকৃত ভাষায়।
১৭. গণধর কাদের বলা হত?
উঃ- জৈন ধর্ম প্রচারের জন্য মহাবীর জৈন শ্রমণ সংঘ প্রতিষ্ঠা করে ১১ জন প্রধান শিষ্যের উপর সংঘ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন এবং ঐ ১১ জনকে একসঙ্গে গণপতি বলা হত।
১৮. তীর্থঙ্কর কথার অর্থ কি?
উঃ- সংসার দুঃখ পার হওয়ার ঘাট বা তীর্থ নির্মাণ করেছেন যিনি।
১৯. মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ- বিহারের মজফফরপুর জেলার কুন্দ গ্রামে এক ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন।
২০. মহাবীর কত সালে জন্মগ্রহণ করেন?
উঃ- আনুমানিক ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে।
২১. মহাবীরের পিতার নাম কি?
উঃ- সিদ্ধার্থ।
২২. মহাবীরের মাতার নাম কি?
উঃ- ত্রিশলা।
২৩. মহাবীর এর স্ত্রীর নাম কি?
উঃ- যশোদা।
২৪. মহাবীরের কন্যার নাম কি?
উঃ- প্রিয়দর্শনা।
২৫. মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন?
উঃ- ৩০ বছর বয়সে।
২৬. মহাবীর কোথায় দেহত্যাগ করেন?
উঃ- বিহারের পাটনা জেলার পাবা নামক স্থানে।
২৭. মহাবীর কার সমসাময়িক ছিলেন?
উঃ- বিন্দুসারের সমসাময়িক ছিলেন।
২৮. মহাবীরের প্রথম শিষ্য এর নাম কি?
উঃ- তাঁর জামাতা জামালী।
২৯. ভদ্রবাহু কে?
উঃ- দিগম্বর মতাদর্শে বিশ্বাসী একজন জৈন সাধক।
৩০. স্থূল বাহু কে ছিলেন?
উঃ- শ্বেতাম্বর মতাদর্শে বিশ্বাসী একজন জৈন সাধক।
একটি মন্তব্য পোস্ট করুন for "মহাবীর ও জৈন ধর্ম: (Mahavir and Jainism)."