রক্তের বিভিন্ন উপাদান ও রক্তের কাজ: (Different components of blood and the function of blood).

  • রক্ত হলো এক প্রকার তরল যোগকলা।
  • রক্তের লোহিত রক্তকণিকায় লাল রঞ্জক হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল।
  • একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে ৫ লিটার এবং প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকের দেহে ৪.৫ লিটার রক্ত থাকে।
  • রক্ত শিরা, ধমনী, রক্তজালক, হৃদ প্রকোষ্ঠ মধ্যে থাকে।



👉রক্তের প্রধান উপাদান:
রক্তে বেশির ভাগ জল থাকে, এই জলীয় অংশকে প্লাজমা বলে।
রক্তের কোষীয় অংশকে রক্তকোষ বা করপাসলস বা রক্ত কণিকা বলে।


এই রক্ত কণিকা গুলি হল তিন প্রকার, যথা -
  • লোহিত রক্তকণিকা।
  • শ্বেত রক্তকণিকা।
  • অনুচক্রিকা।


👉রক্তরস বা প্লাজমা:
রক্তের ৫৫% হল প্লাজমা। রক্তরসে ৯১- ৯২% জল এবং ৮-৯% কঠিন পদার্থ থাকে। এই কঠিন পদার্থ গুলিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে।

➡️রক্তের জৈব পদার্থ : 
গ্লুকোজ,অ্যলবুমিন, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইউরিয়া, কোলেস্টেরলের, গ্লোবিউলিন ইত্যাদি হল রক্তের জৈব পদার্থ।



➡️রক্তের অজৈব পদার্থ :
রক্তের অজৈব পদার্থ গুলি হল - সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, তামা, লোহা, আয়োডিন ইত্যাদি।

👉রক্তরসের বা প্লাজমার কাজ:
রক্তরসের বা প্লাজমার কাজ হল হরমোন, উৎসেচক, পুষ্টি দ্রব্য ইত্যাদি পরিবহন করা।

👉রক্ত কণিকার শ্রেণীবিভাগ : 
রক্তে তিন প্রকার রক্ত কণিকা থাকে। এই তিন প্রকার রক্ত কণিকা গুলি হল, যথাক্রমে - লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা।

👉লোহিত রক্তকণিকা:
লোহিত রক্তকণিকা গুলি অপেক্ষাকৃত ছোট, হিমোগ্লোবিন যুক্ত, গোলাকার কিংবা দ্বি-অবতল এবং পরিণত অবস্থায় নিউক্লিয়াসবিহীন হয়ে থাকে। এদের সংখ্যা হল প্রতি ঘন মিলিলিটারে ৪৫ থেকে ৫০ লক্ষ।
লোহিত রক্তকণিকার প্রধান কাজ হল: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিবহনে বিশেষ ভূমিকা পালন করা এবং অম্ল ও ক্ষারের সাম্যবস্থা বজায় রাখা।


👉শ্বেত রক্তকণিকা:
এরা অনিয়তাকার নিউক্লিয়াসযক্ত। এরা সংখ্যায় প্রতি মাইক্রোলিটার রক্তে ৬০০০ থেকে ৮০০০ থাকে।
শ্বেত রক্ত কণিকার কাজ গুলি হল - এরা রোগজীবাণু ধ্বংস করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এবং অ্যালার্জি প্রতিরোধ করে।


👉শ্বেত কণিকা গুলির নাম:
  • নিউট্রোফিল - রোগজীবাণু ধ্বংস করা।
  • ইওসিনোফিল - অ্যালার্জি প্রতিরোধ করে।
  • মেসোফিল - হেপারিন নিঃসরণ করে।
  • মনোসাইট - রোগজীবাণু ধ্বংস করে।
  • লিম্ফোসাইট - অ্যান্টিবডি সৃষ্টি করে রোগাক্রমণ প্রতিরোধ করে।

👉অনুচক্রিকা:
অনুচক্রিকা হল অতিক্ষুদ্র নিউক্লিয়াস বিহীন কনিকা। এদের সংখ্যা হল প্রতি মাইক্রোলিটারে ২ লক্ষ ৫০ হাজার থেকে ৫ লক্ষ ।
অনুচক্রিকার প্রধান কাজ হল রক্ত তঞ্চনে সাহায্য করা।


👉রক্তের কাজ:
  • অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে।
  • রক্ত দেহের তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • রক্ত অন্ত্র থেকে শোষিত সরল খাদ্যবস্তু কোষে কোষে পৌঁছে দেয়।
  • রক্ত বিভিন্ন তরলে জলের সমতা বজায় রাখে।
  • রক্ত অ্যান্টিবডি গঠন করে দেহে রোগ জীবাণু প্রবেশে বাধা দেয়।


👉শ্বেত রক্ত কণিকা ও লোহিত রক্তকণিকার মধ্যে পার্থক্য:

  • শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস পরিণত অবস্থায় থাকে এবং লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস পরিণত অবস্থায় থাকে না।
  • শ্বেত রক্তকণিকা রঞ্জক বিহীন থাকে এবং লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকে।
  • শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১ থেকে ১৫ দিন এবং লোহিত রক্ত কণিকার গড় আয়ু ১২০ দিন।
  • শ্বেত রক্ত কণিকা জীবাণু ধ্বংস করে এবং লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে।



👉রক্ত সম্পর্কিত কতকগুলি প্রশ্নোত্তর:
১. লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয় ?
উত্তর: শিশুদের ক্ষেত্রে যকৃতে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অস্থিমজ্জায়।

২. রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কি রোগ হয় ?
উত্তর: পলিসাইথিমিয়া। লোহিত রক্ত কণিকার পরিমাণ প্রতি ঘন মিলিলিটারে ৬৫ লাখের বেশি হয়ে যায়।

৩. লোহিত রক্তকণিকা সাধারণের তুলনায় কমে গেলে কি রোগ হয়?
উত্তর: অ্যানিমিয়া। স্বাভাবিকের তুলনায় ২৫ শতাংশ  লোহিত রক্তকণিকা কম হলে এই রোগের শিকার হয়।

৪. শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় (৫০০০০-১০০০০০) বেশি থাকলে কি রোগ হয়?
উত্তর: লিউকোমিয়া।

৫. শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় (২০০০০-৩০০০০) হলে কোন রোগের সৃষ্টি হয় ?
উত্তর: লিউকোসাইটোসিস।

৬. অনুচক্রিকার পরিমাণ বেড়ে গেলে কোন রোগের সৃষ্টি হয়?
উত্তর: থ্রম্বোসাইটোসিস।

৭. হৃৎপিন্ডে রক্ত জমাট বাঁধায় কোন রোগের সৃষ্টি হয়?
উত্তর: করোনারি থ্রম্বোসিস।

৮. মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় কোন রোগ হয় ?
উত্তর: সেরিব্রাল থ্রম্বোসিস।

৯. অনুচক্রিকার পরিমাণ কমে গেলে তাকে কি রোগ বলে?
উত্তর: থ্রম্বোসাইটোপেনিয়া।

১০. হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাওয়াকে কি রোগ বলা হয়?
উত্তর: থ্যালাসেমিয়া। এটি একটি বংশগত রোগ।

একটি মন্তব্য পোস্ট করুন for "রক্তের বিভিন্ন উপাদান ও রক্তের কাজ: (Different components of blood and the function of blood)."