সন্ত্রাসের রাজত্ব: (The reign of terror).

ফরাসি বিপ্লবের শেষ দিকে ফ্রান্সে অভ্যন্তরীণ সংকট তীব্র রূপ নিয়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল ক্রমবর্ধমান বেকারত্ব, খাদ্যাভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যান্বেষী বহিরাগতদের প্যারিসে ভিড় জমানো, বিদেশি গুপ্তচরদের আনাগোনা, জোতদার-মজুতদার ফাটকাবাজ-কালোবাজারিদের আধিপত্য ইত্যাদি ঘটনা। এইসব ঘটনা নিরাপত্তা, জাতীয় সংহতি ও ঐক্যের পথে অন্তরায় হয়ে ওঠে। এই সংকটজনক পরিস্থিতিতে ফ্রান্সে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং নবপ্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের ভাবাদর্শ অক্ষুণ্ণ রাখতে জ্যাকোবিন দলের প্রতিনিধিরা ভীতি প্রদর্শনের দ্বারা পরিস্থিতি স্বাভাবিক করার যে নীতি গ্রহণ করেছিলেন তাকেই ‘সন্ত্রাসের রাজত্ব' (Reign of Terror) বলা হয়।





১৭৯৩ খ্রিস্টাব্দের ২ জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৭ জুলাই পর্যন্ত প্রায় তেরো মাস ধরে চলতে থাকে সন্ত্রাসের রাজত্ব। সন্ত্রাসের শাসনকালে জ্যাকোবিন দলের বিশিষ্ট নেতৃবৃন্দ ছিলেন হেবার্ট, ড্যাস্টন বা দাঁতো, রোবসপিয়ার প্রমুখ। তাঁদের নির্দেশে —

(ক) বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে রানি আঁতোয়ানেত (১৬ অক্টোবর, ১৭৯৩) সহ রাজপরিবারের প্রায় সবাইকে গিলোটিনে হত্যা করা হয়।

(খ) জিরন্ডিন দলের প্রিসো ও ভার্গানিয়াড (২১ অক্টোবর, ১৭৯৩) এবং বার্নেভ, বেইলি (বিজ্ঞানী), মাদাম রোল্যান্ড প্রমুখকে ও বহু নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়।

(গ) বহু মানুষকে সিন ও নায়ার নদীর জলে ডুবিয়ে মারা হয়।

   রোবসপিয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে।

১টি মন্তব্য for "সন্ত্রাসের রাজত্ব: (The reign of terror)."

  1. Woori Casino | New Player Bonus
    Woori casino has just added a new member http://aprcasino.com/pluscasino/ to their site. Check out the welcome bonus on febcasino.com their website! The registration https://aprcasino.com/ bonus is a free 토토 사이트 추천 bonus of up to €/$30. Woori

    উত্তরমুছুন