সেরিকালচার বলতে কি বোঝায়: (Sericulture).

রেশম চাষ সেরিকালচার নামে পরিচিত। রেশম কৃষি থেকে কাঁচা রেশম উৎপাদন করার প্রক্রিয়া সেরিকালচার নামে পরিচিত। বস্ত্র প্রস্তুতিতে রেশমের ব্যবহার প্রথম শুরু হয়েছিল চীনে। বর্তমানে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রেশম চাষ হয়ে থাকে।



রেশম কি?
পূর্ণাঙ্গ রেশম কৃমি কোকোন বা লার্ভা উৎপাদনের জন্য যে তরল পদার্থ নির্গমন করে তা বায়ুর সংস্পর্শে এসে শুষ্ক এবং কঠিন হয়ে যায়। এই কঠিন সূক্ষ, নরম এবং উজ্জ্বল অংশ রেশম নামে পরিচিত। এটি ফাইব্রোইন নামক প্রোটিন দ্বারা গঠিত। এটি বিশ্বের শক্তিশালী প্রাকৃতিক ফেব্রিক।

রেশমের ধরন:
রেশম প্রধানত তিন ধরনের, যথা—

মালবেরি রেশম: এটি Bombyx mori থেকে উৎপাদিত হয়। ইহা উচ্চতর মানের খাঁটি সিল্ক।

তসর রেশম: এটি Antheraea paphia এবং Antheraea mylitta থেকে উৎপাদিত হয়। এদের অর্জুন, ওক, শাল প্রভৃতি গাছে দেখতে পাওয়া যায়।

এরি রেশম: এটি Philosomia ricini বা Attacus ricini থেকে উৎপাদিত হয়। ক্যাস্টার অয়েল প্লান্টের পত্রে এদের দেখা মেলে। রেশম

রেশমের উৎপাদন:
রেশম উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয় Bombyx mori, রেশম কৃমি কোকোন প্রস্তুতের সময়ে যে তরল পদার্থ নির্গমন করে তা রেশম নামে পরিচিত। এটি সাদা বা হলুদাকৃতির হয়। ডিম্বাকার এবং দৈর্ঘ্যে ২.৫ সেমি এবং প্রস্থে ১.৫ সেমি হয়। কোকোন থেকে রেশম উৎপাদনের প্রক্রিয়া পরবর্তী কোকোন উৎপাদন প্রক্রিয়া নামে পরিচিত, যা তিনটি পর্যায়ে ঘটে থাকে,
যথা—

স্টিফলিং: কোকুনের হত্যা এই নামে পরিচিত। গরম জল, শুষ্ক তাপ, সূর্যালোকের মাধ্যমে তিন দিনের মাথায় হত্যা করা হয়।

রিলিং এবং স্পিনিং: মৃত কোকুন থেকে রেশম সুতো নিষ্কাশন রিলিং নামে পরিচিত। চার অথবা পাঁচটি সুতোকে একটি সুতোর কুণ্ডলিতে রূপান্তরিত করা হয়। এই সুতোগুলিকে বৃহৎচক্রের মাধ্যমে গোলাকৃতি তৈরি করে স্পুলসে পরিণত করা হয় যা কাঁচা রেশম বা রিলড রেশম নামে পরিচিত। এটি দীপ্তিযোগ করার জন্য কাঁচা রেশমকে আরো উত্তপ্ত এবং প্রসারিত করা হয়। এইরূপ বহু রেশম সুতো পাওয়া যায় যা স্পিনিং নামে পরিচিত। রেশম তন্তু এক ধরনের অবিচ্ছিন্ন ফিলামেন্ট যা ৭৫ % ফাইব্রোইন এবং ২৫ % সেরিচিন প্রোটিন দ্বারা গঠিত।

একটি মন্তব্য পোস্ট করুন for "সেরিকালচার বলতে কি বোঝায়: (Sericulture)."