গ্রামসভা (Gram Sabha):


পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (সংশোধনী) আইন অনুসারে (১৯৯২ খ্রিস্টাব্দে) প্রত্যেক গ্রামে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে গ্রামসভা রয়েছে। গ্রামীণ এলাকার ভোটদাতাদের নিয়ে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে গ্রামসভা গঠিত হয়।


গ্রামসভার অধিবেশন:
গ্রাম সংসদের ষান্মাসিক সভা শেষ হওয়ার পর গ্রামসভার বাৎসরিক অধিবেশন বসে প্রতি বছর ডিসেম্বর মাসে।

গ্রাম প্রধান-উপপ্রধান:
গ্রামসভার অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান এবং তার অনুপস্থিতিতে উপপ্রধান সেই দায়িত্ব পালন করেন।

গ্রামসভার কাজ:
গ্রামসভার অধিবেশনে গ্রাম পঞ্চায়েতের আয়-ব্যয়ের হিসাব, অডিটরের প্রতিবেদন, গ্রাম সংসদের অধিবেশনে গৃহীত প্রস্তাবসমূহ প্রভৃতির আলোচনা হয়। গ্রামসভায় গৃহীত প্রস্তাব বা সুপারিশ গ্রাম পঞ্চায়েতের সভায় বিবেচনার জন্য পেশ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন for "গ্রামসভা (Gram Sabha): "