সোনালী চতুর্ভুজ কাকে বলে?
দেশের বৃহৎ চারটি মেগাসিটি শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা সংযোগকারী ৫৮৪৬ কিমি দীর্ঘ ৪-৬ চ্যানেল বিশিষ্ট অতি দ্রুতগামী জাতীয় সড়কপথকে 'সোনালী চতুর্ভুজ' বলে।
এটি ভারতের বৃহত্তম ও বিশ্বের পঞ্চম বৃহত্তর সড়ক প্রকল্প। রাস্তাটির আকৃতি প্রায় চতুর্ভুজাকার।
কলকাতা-দিল্লি NH১৯, দিল্লি-মুম্বই NH৮, মুম্বই-চেন্নাই NH৪৮ (দৈর্ঘ্য সর্বনিম্ন ১২৯০ কিমি) এবং চেন্নাই-কলকাতা NH১৬ (দৈর্ঘ্য দীর্ঘতম, ১৬৮৪ কিমি) দৈর্ঘ্যযুক্ত।
জয়পুর, আমেদাবাদ, পুণে, ব্যাঙ্গালুরু, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর -এর সঙ্গে যুক্ত।
ন্যাশনাল হাইওয়েজ ডেভলপমেন্ট প্রোজেক্ট (NHDP) -এর অধীনে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (স্থাপিত ১৯৮৮) NHAI সংস্থা ২০০১ সালে এটি নির্মাণের কর্মসূচি গ্রহণ করে।
১০১২ সালের জানুয়ারিতে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন for "সোনালী চতুর্ভুজ কাকে বলে?"