গুপ্ত সাম্রাজ্য:(The Gupta Empire).
১. গুপ্তবংশের কে প্রতিষ্ঠা করেন?
উঃ- শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেন।
২. এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে?
উঃ- এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরিষেণ।
৩. এলাহাবাদ প্রশস্তি কার সম্বন্ধে রচনা করা হয়েছে?
উঃ- সমুদ্রগুপ্তের রাজ্যজয় প্রশস্তি রচনা করা হয়েছে।
৪. সমুদ্রগুপ্তকে ‘লিচ্ছবায়’ বলা হয় কেন ?
উঃ- সমুদ্রগুপ্তের মাতা ছিলেন লিচ্ছবী রাজকন্যা। এই কারণে সমুদ্রগুপ্তকে ‘লিচ্ছবায়’ বলা হয়।
৫. ভারতের নেপােলিয়ান কাকে বলা হয় ?
উঃ- সমুদ্রগুপ্তকে ভারতের নেপােলিয়ন বলা হয়।
৬. পরাক্রমাঙ্ক উপাধি কে গ্রহণ করেন ?
উঃ- সমুদ্রগুপ্ত পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন।
৭. সর্বরাজোচ্ছেত্তা উপাধি কে গ্রহণ করেন ?
উঃ- সমুদ্রগুপ্ত সর্বরাজোচ্ছেত্তা উপাধি গ্রহণ করেন।
৮. কবিরাজ কার উপাধি ?
উঃ- সমুদ্রগুপ্তের উপাধি কবিরাজ।
৯. সমুদ্রগুপ্ত কোন সিংহলরাজকে বােধগয়ায় বৌদ্ধমঠ নির্মাণের অনুমতি দিয়েছিলেন ?
উঃ- সমুদ্রগুপ্ত সিংহলরাজ মেঘবর্ণকে বােধগয়ায় বৌদ্ধমঠ নির্মাণের অনুমতি দিয়েছিলেন।
১০. মহাকবি কালিদাস কোন্ গুপ্তরাজার সমসাময়িক ছিলেন ?
উঃ- মহাকবি কালিদাস গুপ্তরাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন।
১১. বিক্রমাদিত্য কার উপাধি ?
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি বিক্রমাদিত্য।
১২. ‘শকারি’ উপাধি কে গ্রহণ করেন ?
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত ‘শকারি’ উপাধি গ্রহণ করেন।
১৩. ফা-হিয়েন কোন্ গুপ্তরাজার আমলে ভারতে আসেন?
উঃ- ফা-হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন।
১৪. ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় ?
উঃ- ভারতের রক্ষাকর্তা স্কন্দগুপ্তকে বলা হয়।
১৫. কোন গুপ্ত রাজা হন আক্রমণ প্রতিহত করে খ্যাতিলাভ করেন ?
উঃ- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হন আক্রমণ প্রতিহত করে খ্যাতিলাভ করেন।
১৬. ‘সূর্যসিদ্ধান্ত’ গ্রন্থের লেখক কে ?
উঃ- ‘সূর্যসিদ্ধান্ত’ গ্রন্থের লেখক আর্যভট্ট।
১৭. দেবীচন্দ্রগুপ্তম নাটকের রচয়িতা কে ?
উঃ- দেবীচন্দ্রগুপ্তম নাটকের রচয়িতা বিশাখদত্ত।
১৮. গুপ্তযুগে কোন্ চিনা পর্যটক ভারতে এসেছিলেন?
উঃ- চিনা পর্যটক ফা-হিয়েন গুপ্তযুগে ভারতে আসেন।
১৯. ফা-হিয়েন কে ছিলেন?
উঃ- ফা-হিয়েন ছিলেন গুপ্তসম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আগত একজন চৈনিক পর্যটক।
২০. পঞ্চতন্ত্র-এর রচয়িতা কে?
উঃ- পঞ্চতন্ত্র-এর রচয়িতা বিষ্ণুশর্মা।
২১. ‘দশকুমারচরিতম’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ- ‘দশকুমারচরিতম’ গ্রন্থের রচয়িতা দণ্ডী।
২২. ‘কথাসরিৎসাগর’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ- সােমদেব ভট্ট ‘কথাসারিৎসাগর’ নামক গ্রন্থের রচয়িতা।
২৩. নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজা নির্মাণ করেন?
উঃ- নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত নির্মাণ করেন।
২৪. শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন ?
উঃ- স্কন্দগুপ্ত ছিলেন শেষ গুপ্ত সম্রাট।
২৫. হুন কারা ?
উঃ- মধ্য এশিয়ার এক বর্বর জাতির নাম হুন।
২৬. ভারতে প্রবেশকারী হুনরা কী নামে পরিচিত ছিল ?
উঃ- ভারতে প্রবেশকারী হুনরা ‘শ্বেতহুন’ নামে পরিচিত ছিল।
২৭. স্কন্দগুপ্তের মৃত্যুর পর কার নেতৃত্বে ভারতে হুন আক্রমণ হয়েছিল ?
উঃ- স্কন্দগুপ্তের মৃত্যুর পর তােরমানের নেতৃত্বে হুন আক্রমণ হয়েছিল।
২৮. তােরমান কে ছিলেন?
উঃ- তােরমান ছিলেন হুন নেতা যিনি যষ্ঠ শতকের প্রথমদিকে পাঞ্জাবের কিছু অংশ দখল করেন।
২৯. মিহিরকুল কে ছিলেন?
উঃ- মিহিরকুল ছিলেন হুন নেতা এবং তােরমানের পুত্র। তিনি গােয়ালিয়র পর্যন্ত হন তা বিস্তার করেন।
৩০. মিহিরকুলের রাজধানীর নাম কী ছিল ?
উঃ- মিহিকুলের রাজধানীর নাম ছিল শাকল বা শিয়ালকোট।
৩১. কোন কোন বৈদেশিক জাতির আক্রমণে গুপ্তবংশের ভিত্তি দুর্বল হয়ে পড়ে ?
উঃ- পুষ্যমিত্র, বাকাটক ও হুন—এই তিন বৈদেশিক জাতির ক্রমাগত আক্রমণে গুপ্তবংশের ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
৩২. ভারতের এ্যাটিলা কাকে বলা হয় ?
উঃ- হুন নায়ক মিহিরকুলকে ভারতের এ্যাটিলা’ বলা হয়।
৩৩. যশােধর্মন কে ছিলেন?
উঃ- যশােধর্মন ছিলেন পশ্চিম মালবের এক রাজা যিনি মধ্য ভারতে হুন নেতা মিহিরকুলকে পরাজিত করে খ্যাতি অর্জন করেন।
৩৪. গুপ্তযুগে সমাজের সর্বোচ্চে কাদের অবস্থান ছিল ?
উঃ- গুপ্তযুগে ব্রাহ্মণদের স্থান ছিল সমাজের সর্বোচ্চে।
৩৫. গুপ্তযুগ বৈশ্য-ব্রাহ্মণ কাদের বলা হত ?
উঃ- যে সমস্ত ব্রাহ্মণরা বৈশ্যদের মতাে কৃষি, পশুপালন ও বাণিজ্যের ওপর নির্ভরশীল ছিলেন, তাদের বৈশ্য-ব্রাক্ষ্মণ বলা হত।
৩৬. গুপ্তযুগে চণ্ডাল-ব্রাক্ষ্মণ কাদের বল হত ?
উঃ- যে সকল ব্রাত্মণরা কোনােরকম শাস্ত্রীয় নিয়ম মানতেন না, তাদের চণ্ডাল-ব্রাত্মাণ বলা হত।
৩৭. ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কী?
উঃ- ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম তক্ষশিলা বিশ্ববিদ্যালয়।
৩৮. প্রথম চন্দ্রগুপ্ত কাকে বিবাহ করেন?
উঃ- কুমার দেবী।
৩৯. সমুদ্রগুপ্তের পরে কে রাজা হন?
উঃ- রামা গুপ্ত।
৪০. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
উঃ- কুমার গুপ্ত।
৪১. এলাহাবাদ প্রশস্তির আরেক নাম কি?
উঃ- প্রয়াগ প্রশস্তি।
৪২. সমুদ্র গুপ্ত কে ভারতের নেপোলিয়ন কে বলেছেন?
উঃ- ভিন্সেন্স স্মিথ।
৪৩. কোন গুপ্ত সম্রাট তামার কয়েন প্রবর্তন করেন?
উঃ- রামা গুপ্ত।
৪৪. হরিষেণ কে ছিলেন?
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ও মন্ত্রী।
৪৫. গয়ার বুদ্ধ মন্দির কে নির্মাণ করেন?
উঃ- সমুদ্র গুপ্ত।
একটি মন্তব্য পোস্ট করুন for "গুপ্ত সাম্রাজ্য:(The Gupta Empire)."