ভারতের খনিজ ও প্রাকৃতিক সম্পদ; (Mineral and natural resources of India).

১. কয়লা কত প্রকার ও কী কী?

উঃ- চার প্রকার। অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট।


২. ক্রিয়োজোট কী এবং এটি কী কাজে ব্যবহৃত হয়?

উঃ- কয়লার উপজাত দ্রব্য। এটি কীটনাশক উৎপাদনে ব্যবহৃত হয়।


৩. বিটুমিনাস জাতীয় কয়লায় কী পরিমাণ কার্বন থাকে?

উঃ- শতকরা ৫০-৮৫ ভাগ।


৪. সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা কোনটি?

উঃ- অ্যানথ্রাসাইট।


৫. ভারতের একটি লিগনাইট কয়লাখনির নাম কর।

উঃ- তামিলনাড়ুর দক্ষিণে আর্কটে নিভেলি।


৬. কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কোথায়?

উঃ- পঞ্চম।


৭. ভারতের প্রাচীনতম তেল উৎপাদক কেন্দ্রটির নাম কী?

উঃ- অসমের ডিগবয়।


৮. খনিজ তেলের দুটি উপজাত দ্রব্যের নাম লেখ।

উঃ- পিচ ও ন্যাপথা।


৯. প্যারাফিন কী?

উঃ- পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য।


১০. ভারতের দুটি খনিজ তেল উত্তোলক অঞ্চলের নাম কর।

উঃ- অসমের ঊর্ধ্ব ব্রহ্মপুত্র উপত্যকা এবং মুম্বাই দরিয়া বা বোম্বে হাই।


১১. সাগর সম্রাট কী?

উঃ- মুম্বাই দরিয়া বা বোম্বে হাই অঞ্চলের খনিজ তেল উত্তোলনকারী একটি ভাসমান জাহাজের নাম সাগর সম্রাট।


১২. গুজরাটের একটি তেল শোধনাগারের নাম লেখ।

উঃ- কয়ালি।


১৩. ত্রিপুরার একটি তেলখনন ক্ষেত্রের নাম উল্লেখ কর।

উঃ- বড়মুড়া।


১৪. পশ্চিমবঙ্গের তেল শোধনাগারটি কোথায় অবস্থিত?

উঃ- হলদিয়াতে।


১৫. অসমের একটি তেল খনন ক্ষেত্রের নাম কর।

উঃ- নাহারকাটিয়া।


১৬. ভারতে বিদ্যুৎশক্তির মূল উৎসগুলি কী কী?

উঃ- কয়লা, খনিজতেল, খরোস্রোতা নদী, ইউরেনিয়াম ও থোরিয়াম।


১৭. দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখ।

উঃ- জোয়ার-ভাটা এবং সৌরশক্তি।


১৮. তাপবিদ্যুৎ কাকে বলে?

উঃ- কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ পাওয়া যায় তাকে তাপবিদ্যুৎ বলে।


১৯. পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।

উঃ- কোলাঘাট, ব্যান্ডেল।


২০. উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কর।

উঃ- দিল্লীর বদরপুর।


২১. জলবিদ্যুৎ শক্তি বলতে কী বোঝ?

উঃ- খরোস্রোতা নদীর জলপ্রবাহের সাহায্যে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে।


২২. দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কর।

উঃ- কর্ণাটকের সরাবতী।


২৩. ভারতের একটি পারমানবিক উৎপাদন কেন্দ্রের নাম কর।

উঃ- মহারাষ্ট্রের তারাপুর।


২৪. আকরিক লোহার প্রধান ব্যবহার কী?

উঃ- লৌহ-ইস্পাত শিল্পের কাঁচামাল হিসাবে।


২৫. সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লোহার নাম কী?

উঃ- ম্যাগনেটাইট।


২৬. ভারতের কোন রাজ্য আকরিক লোহা উত্তোলনে প্রথম?

উঃ- মধ্যপ্রদেশ।


২৭. ভারত কোন কোন দেশে আকরিক লোহা রপ্তানি করে?

উঃ- জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান প্রভৃতি দেশে।


২৮. দুই প্রকার আকরিক লোহার নাম লেখ।

উঃ- ম্যাগনেটাইট, হেমাটাইট।


২৯. দুটি ম্যাঙ্গানিজ আকরিকের নাম লেখ।

উঃ- সিলোমিলেন এবং ব্রনাইট।


৩০. ভারতের একটি ম্যাঙ্গানিজ উৎপাদন কেন্দ্রের নাম লেখ।

উঃ- উড়িষ্যার গাংপুর।


৩১. ভারত বিশ্বের কোন কোন দেশে ম্যাঙ্গানিজ রপ্তানি করে?

উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী।


৩২. বক্সাইট কিসের আকরিক?

উঃ- অ্যালুমিনিয়াম।


৩৩. ভারতের কোন রাজ্য বক্সাইত উত্তোলনে প্রথম স্থান অধিকার করে?

উঃ- উড়িষ্যা।


৩৪. অ্যালুমিনিয়াম কোন খনিজ আকর থেকে উৎপন্ন হয়?

উঃ- বক্সাইট থেকে।


৩৫. অভ্রের দুটি আকরিকের নাম লেখ।

উঃ- মাস্কোভাইট ও বাইওটাইট।


৩৬. অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উঃ- বিহার।


৩৭. পৃথিবীর শ্রেষ্ঠ অভ্র উৎপাদক দেশটির নাম কী?

উঃ- ভারত।


৩৮. অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝ?

উঃ- বিদ্যুৎ উৎপাদনের জন্য যেসব শক্তির উৎস কম ব্যবহৃত হয় সেগুলিকে অপ্রচলিত শক্তির উৎস বলে। যেমন – সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপশক্তি।


৩৯. পারমাণবিক শক্তি বলতে কী বোঝ?

উঃ- ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থের সাহায্যে যে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয় তাকে পারমাণবিক শক্তি বলে।


৪০. ভারতে সর্বপ্রথম কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে?

উঃ- ১৯৭৪ সালে।


৪১. ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিউট কোথায় অবস্থিত?

উঃ- মুম্বাই-এর ট্রম্বেতে।


৪২. ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুতকেন্দ্র কোথায় অবস্থিত?

উঃ- চেন্নাই-এর কাছে অবস্থিত কালপক্কমে।


৪৩. তরল সোনা কী?

উঃ- পেট্রোলিয়ামের গুরুত্ব অন্ত্যন্ত বেশি হওয়ার জন্য একে তরল সোনা বলে অভিহিত করা হয়।


৪৪. অভ্র কোন শিল্পে ব্যবহৃত হয়?

উঃ- বিদ্যুৎশিল্পে।


৪৫. অপ্রচলিত শক্তির প্রধান উৎস কী?

উঃ- সৌরশক্তি।


৪৬. ভারতের পূর্ব –উপকূলে অবস্থিত একটি খনিজ তেল শোধনাগারের নাম লেখ।

উঃ- বিশাখাপত্তনম ও হলদিয়া।


৪৭. বক্সাইটের প্রধান ব্যবহার কী?

উঃ- অ্যালুমিনিয়াম তৈরিতে ব্যবহৃত হয়।


৪৮. ভারতের খনিজ ভান্ডার কাকে বলে?

উঃ- ছোটনাগপুর মালভূমি অঞ্চল কে।


৪৯. পশ্চিমবঙ্গের কোথায় কয়লা পাওয়া যায়?

উঃ- রানীগঞ্জ।


৫০. মৌবনি কি জন্য বিখ্যাত?

উঃ- তামার খনির জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন for "ভারতের খনিজ ও প্রাকৃতিক সম্পদ; (Mineral and natural resources of India)."