ভারতের ভাইসরয়: (Viceroys of India).
ভারতের ভাইসরয় দের নাম:
• লর্ড ক্যানিং (১৮৫৮-১৮৬২)
• লর্ড এলগিন (১৮৬২-১৮৬৩)
• লর্ড লরেন্স (১৮৬৪-১৮৬৯)
• লর্ড মেয়ো (১৮৬৯-১৮৭২)
• লর্ড নর্থব্রুক (১৮৭২-১৮৭৬)
• লর্ড লিটন (১৮৭৬-১৮৮০)
• লর্ড রিপন (১৮৮০-১৮৮৪)
• লর্ড ডাফরিন (১৮৮৪-১৮৮৮)
• লর্ড ল্যান্সডাউন (১৮৮৮-১৮৯৪)
• লর্ড দ্বিতীয় এলগিন (১৮৯৪-১৮৯৯)
• লর্ড কার্জন (১৮৯৯-১৯০৫)
• লর্ড মিন্টো (১৯০৫-১৯১০)
• লর্ড হার্ডিঞ্জ (১৯১০-১৯১৬)
• লর্ড চেমসফোর্ড (১৯১৬-১৯২১)
• লর্ড রিডিং (১৯২১-১৯২৬)
• লর্ড আরউইন (১৯২৬-১৯৩১)
• লর্ড উইলিংডন (১৯৩১-১৯৩৬)
• লর্ড লিনলিথগো (১৯৩৬-১৯৪৪)
• লর্ড ওয়াভেল (১৯৪৪-১৯৪৭)
• লর্ড মাউন্টব্যাটেন (মার্চ,১৯৪৭-আগস্ট ১৯৪৭)
• চক্রবর্তী রাজা গোপালাচারী।
১. সিপাহী বিদ্রোহ কার আমলে হয়েছিল?
উঃ- লর্ড ক্যানিং।
২. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়?
উঃ- ১৮৫৭ সালে।
৩. ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম কি?
উঃ- লর্ড ক্যানিং।
৪. ভারতের প্রথম ভাইসরয় কে?
উঃ- লর্ড ক্যানিং।
৫. 'Government of India act' কার আমলে পাস হয়?
উঃ- লর্ড ক্যানিং।
৬. 'Government of India act' কত সালে পাশ হয়?
উঃ- ১৮৫৮ সালে।
৭. স্বত্ববিলোপ নীতি কে প্রত্যাহার করে নেন?
উঃ- লর্ড ক্যানিং।
৮. 'Indian penal code' কত সালে পাশ হয়?
উঃ- ১৮৫৯ সালে।
৯. 'income tax' বিভাগ কে চালু করেন?
উঃ- লর্ড ক্যানিং।
১০. 'income tax' কত সালে চালু হয়?
উঃ- ১৮৫৮ সালে।
১১. 'নীল বিদ্রোহ' কত সালে হয়?
উঃ- ১৮৫৯ সালে।
১২. 'Indian council act' কত সালে পাশ হয়?
উঃ- ১৮৬১ সালে।
১৩. 'Indian High court act' কত সালে পাশ হয়?
উঃ- ১৮৬১ সালে।
১৪. ভারতের হাইকোর্ট প্রথম কখন চালু হয়?
উঃ- ১৮৬৫ সালে।
১৫. কোন আইনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়?
উঃ- Government of India act 1858.
১৬. পাঞ্জাব প্রজাস্বত্ব আইন কখন পাস হয়?
উঃ- ১৮৬৫ সালে।
১৭. 'statistical survey of India' কত সালে প্রতিষ্ঠা
হয়?
উঃ-১৮৭০ সালে।
১৮. ভারতের প্রথম জনগণনা কত সালে শুরু হয়?
উঃ- ১৮৭২ সালে।
১৯. ভারতে প্রথম জনগণনা কার আমলে শুরু হয়?
উঃ- লর্ড মেয়ো।
২০. কোন গভর্নরকে খুন করা হয়েছিলেন?
উঃ- লর্ড মেয়ো।
২১. Grand darbar in Delhi আয়োজন করেছিলেন কে?
উঃ- লর্ড লিটন।
২২. 'royal title act' কত সালে পাশ হয়?
উঃ- ১৮৭৮ সালে।
২৩. অস্ত্র আইন কত সালে পাশ হয়?
উঃ- ১৮৭৮ সালে।
২৪. অস্ত্র আইন কার আমলে পাস হয়?
উঃ- লর্ড লিটন।
২৫. 'vernacular press act' কত সালে পাশ হয়?
উঃ- ১৮৭৮ সালে।
২৬. 'vernacular press act' কার আমলে পাস হয়?
উঃ- লর্ড লিটন।
২৭. ICS পরীক্ষায় ২১ থেকে ১৮ বছর বয়স কে করেন?
উঃ- লর্ড লিটন।
২৮. দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ কত সালে হয়?
উঃ- ১৮৭৮-৮০ সালে।
২৯. 'Deccan Agrarian Relief act' কত সালে পাশ হয়?
উঃ- ১৮৭৬ সালে।
৩০. প্রথম 'ফ্যাক্টরি' আইন কত সালে পাশ হয়?
উঃ- ১৮৮১ সালে।
৩১. 'father of local self government' কাকে বলা হয়?
উঃ- লর্ড রিপন।
৩২. প্রথম সরকারিভাবে জনগণনা কত সালে শুরু হয়?
উঃ- ১৮৮১ সালে।
৩৩. 'হান্টার কমিশন' কত সালে তৈরি হয়?
উঃ- ১৮৮২ সালে।
৩৪. 'ইলবার্ট বিল' বিতর্ক কত সালে?
উঃ- ১৮৮৩-৮৪ সালে।
৩৫. পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কার আমলে স্থাপিত হয়?
উঃ- লর্ড রিপন।
৩৬. 'ভারতীয় জাতীয় কংগ্রেস' কবে স্থাপিত হয়?
উঃ- ১৮৮৫ সালে।
৩৭. জাতীয় কংগ্রেসকে 'অণুবীক্ষণ সংখ্যালঘু' কে বলেছেন?
উঃ- লর্ড ডাফরিন।
৩৮. দ্বিতীয় ফ্যাক্টরি অ্যাক্ট কত সালে হয়?
উঃ- ১৮৯১ সালে।
৩৯. 'Indian council act',1892 কার আমলে হয়?
উঃ- লর্ড ল্যান্সডাউন।
৪০. ডুরান্ড কমিশন কত সালে তৈরি হয়?
উঃ- ১৮৯৩ সালে।
৪১. ডুরান্ড কমিশন কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল?
উঃ- ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা তৈরি করার জন্য।
৪২. মুন্ডা বিদ্রোহ কত সালে হয়?
উঃ- ১৮৯৯ সালে।
৪৩. 'Indian Universities Act' কত সালে পাশ হয়?
উঃ- ১৯০৪ সালে।
৪৪. বঙ্গভঙ্গ কত সালে ঘোষণা হয়?
উঃ- ১৬ অক্টোবর, ১৯০৫ সাল।
৪৫. 'আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'কত সালে তৈরি হয়?
উঃ- ১৯০৪ সালে।
৪৬. 'Indian coinage and currency act' কত সালে পাশ হয়?
উঃ- ১৮৯৯ সালে।
৪৭. 'Pusa agriculture institution' কবে স্থাপিত হয়?
উঃ- ১৯০৩ সালে।
৪৮. 'সুরাট চুক্তি' কত সালে হয়?
উঃ- ১৯০৭ সালে।
৪৯. 'মর্লে-মিন্টো' রিফর্ম কত সালে হয়?
উঃ- ১৯০৯ সালে।
৫০. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠা হয়?
উঃ- ১৯০৬ সালে।
৫১. 'newspapers act' কত সালে হয়?
উঃ- ১৯০৮ সালে।
৫২. 'বঙ্গভঙ্গ' কবে রদ হয়?
উঃ- ১৯১১ সালে।
৫৩. কলকাতা থেকে দিল্লী রাজধানী স্থানান্তর কার আমলে হয়?
উঃ- লর্ড হার্ডিঞ্জ (দ্বিতীয়)।
৫৪. কত সালে রাজধানী কলকাতা থেকে দিল্লী স্থানান্তর হয়?
উঃ- ১৯১১ সালে।
৫৫. পঞ্চম জর্জ কখন ভারতে আসেন?
উঃ- ১৯১১ সালে।
৫৬. হিন্দু মহাসভা কে স্থাপন করেন?
উঃ- মদনমোহন মালব্য।
৫৭. হিন্দু মহাসভা কখন স্থাপন হয়?
উঃ- ১৯১৫ সালে।
৫৮. গান্ধীজী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসে কখন?
উঃ- ১৯১৫ সালে।
৫৯. 'Government of India act, 1919 কি নামে পরিচিত?
উঃ- 'মন্টেগু-চেমসফোর্ড' রিফর্ম।
৬০. 'জালিয়ানওনাবাগ' এর হত্যাকান্ড কখন হয়?
উঃ- ১৩ এপ্রিল, ১৯১৯ সালে।
৬১. হোমরুল আন্দোলন কখন শুরু হয়?
উঃ- ১৯১৬ সালে।
৬২. হোমরুল আন্দোলন শুরু করেন কারা?
উঃ- বালগঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত।
৬৩. স্যাডলার কমিশন কখন ভারতে আসেন?
উঃ- ১৯১৭ সালে।
৬৪. স্যাডলার কমিশনের উদ্দেশ্য কি ছিল?
উঃ- ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নত করা।
৬৫. 'হান্টার কমিশন' কখন ভারতে আসে?
উঃ- ১৯২১ সালে।
৬৬. 'হান্টার কমিশন' কি জন্য ভারতে আসে?
উঃ- জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের তদন্ত করার জন্য।
৬৭. বালগঙ্গাধর তিলক এর মৃত্যু হয় কত সালে?
উঃ- ১৯২০ সালে।
৬৮. মোপলা আন্দোলন কত সালে শুরু হয়?
উঃ- ১৯২১ সালে।
৬৯. মোপলা আন্দোলন কোথায় সংঘটিত হয়েছিল?
উঃ- কেরালা।
৭০. গান্ধীজী কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন?
উঃ- চৌরাচৌরি ঘটনার পরিপ্রেক্ষিতে।
৭১. 'চৌরাচৌরি' ঘটনা কি?
উঃ- চৌরাচৌরি হল উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার একটি গ্রাম। ১৯২২ সালে অসহযোগ আন্দোলন চলাকালীন গ্রামে অবস্থিত থানায় অগ্নিসংযোগ করা ২২ জন পুলিশ কর্মী মারা যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন, এই ঘটনাকে চৌরাচৌরি ঘটনা বলা হয়।
৭২. স্বরাজ পার্টি কত সালে তৈরি হয়?
উঃ- ১৯২৩ সালে।
৭৩. স্বরাজ পার্টির দুজন নেতার নাম কি?
উঃ- চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু।
৭৪. কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কে স্থাপন করেন?
উঃ- মানবেন্দ্রনাথ রায়।
৭৫. কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়?
উঃ- ১৯২৫ সালে।
৭৬. কাকোরি ট্রেন ডাকাতি কখন হয়?
উঃ- ১৯২৫ সালে।
৭৭. লি কমিশন কখন আসে?
উঃ- ১৯২৪ সালে।
৭৮. হিল্টন ইয়ং কমিশন কখন ভারতে আসে?
উঃ- ১৯২৬ সালে।
৭৯. হিল্টন ইয়ং কমিশনের উদ্দেশ্য কি ছিল?
উঃ- ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা সম্পর্কিত।
৮০. রয়েল কমিশনের উদ্দেশ্য কি ছিল?
উঃ- কৃষি ব্যবস্থা ।
৮১. RSS কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৯২৫ সালে।
৮২. 'সাইমন কমিশন' কখন ভারতে আসে?
উঃ- ১৯২৮ সালে।
৮৩. 'সাইমন কমিশন' কখন তৈরি হয়?
উঃ- ১৯২৭ সালে।
৮৪. All India youth Congress কখন প্রতিষ্ঠা হয়?
উঃ- ১৯২৮ সালে।
৮৫. নেহেরু রিপোর্ট কত সালে হয়?
উঃ- ১৯২৮ সালে।
৮৬. 'পূর্ণ স্বরাজ' কংগ্রেসের কোন অধিবেশনে ঘোষণা হয়?
উঃ- ১৯২৯ সালে, লাহোর অধিবেশনে।
৮৭. প্রথম গোল টেবিল বৈঠক কত সালে হয়?
উঃ- ১৯৩০ সালে।
৮৮. কংগ্রেস কোন গোলটেবিল বৈঠক বয়কট করেছি
উঃ- প্রথম গোল টেবিল বৈঠক।
৮৯. 'আইন অমান্য আন্দোলন' কত সালে হয়?
উঃ- ১৯৩০ সালে।
৯০. 'ডান্ডি মার্চ' কত সালে হয়?
উঃ- ১২ মার্চ, ১৯৩০ সালে।
৯১. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়?
উঃ- ৫ মার্চ, ১৯৩১ সালে।
৯২. সারোদা অ্যাক্ট কত সালে হয়?
উঃ- ১৯২৯ সালে।
৯৩. সারোদা অ্যাক্ট এর উদ্দেশ্য কি ছিল?
উঃ- ছেলেদের বিবাহের বয়স ১৮ এবং মেয়েদের বিবাহের বয়স ১৪ স্থির করা হয়।
৯৪. 'communal award' কার আমলে হয়?
উঃ- লর্ড উইলিংটন।
৯৫. 'communal award' কার দ্বারা স্বাক্ষরিত হয়েছিল?
উঃ- রামসে ম্যাকডোনাল্ড।
৯৬. ক্রিপস মিশন যখন ভারতে আসে?
উঃ- ১৯৪২ সালে।
৯৭. ভারত ছাড়ো আন্দোলন কখন হয়?
উঃ- ১৯৪২ সালে।
৯৮. শেষ ভাইসরয় কে ছিলেন?
উঃ- লর্ড মাউন্টব্যাটেন।
৯৯. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ- লর্ড মাউন্টব্যাটেন।
১০০. প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম কি?
উঃ- চক্রবর্তী রাজা গোপালাচারী।
Ei group a add korun amai
উত্তরমুছুন