ভারতের মরুভূমি অঞ্চল | The Great Indian Desert.

ভারতের বৃহত্তম মরুভূমি থর আরাবল্লী পর্বতের পশ্চিমে রাজস্থানের জয়সলমীর, যোধপুর এবং বিকানের জেলায় অবস্থিত। থর মরুভূমি অঞ্চলকেই ভারতের মরু অঞ্চল বলা হয়।

এছাড়াও ভারতের আরও কিছু মরুভূমি হল-
  • ডেকান কাটা স্ক্রাব অরণ্য।
  • কচ্ছের সাদা লবণের মরুভূমি।
  • ম্পিটি ভ্যালি কোল্ড মরুভূমি।

মরুভূমি অঞ্চলের আয়তন:
থর মরুভূমির ভারতে অবস্থিত অংশের মোট আয়তন প্রায় ১,৯৬,৭৪৭ বর্গ কিমি যা সমগ্র রাজস্থান রাজ্যের প্রায় এক-তৃতীয়াংশ।

মরুভূমি অঞ্চলের উৎপত্তির কারণ:
এই অঞ্চলের বিশেষ ভূ-প্রাকৃতিক অবস্থান এখানে মরুভূমি সৃষ্টিতে সাহায্য করেছে।
  • দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরবসাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রবল বৃষ্টিপাত ঘটানোর পর সৌরাষ্ট্র ওকচ্ছের উপকূল অতিক্রম করে যখন মরু অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন এই বায়ুতে জলীয় বাষ্প বিশেষ থাকে না।
  • আরাবল্লী পর্বত দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে বিস্তৃত, ফলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখানে বাধাপ্রাপ্ত হয় না বললেই চলে।
  • গ্রীষ্মকালে এই অঞ্চলে একধরণের জলীয় বাষ্পহীন শুষ্ক ও উষ্ণবায়ু প্রবাহিত হয়।
এসব করণে এখানে অত্যন্ত কম বৃষ্টিপাত হয় (বছরে ২৫ সেন্টিমিটারেরও কম)।
থর মরুভূমির বেশিরভাগ অংশই একসময় সমুদ্রের তলায় ছিল। প্লেইস্টোসিন যুগে এই অংশটি সমুদ্রের তলদেশ থেকে উত্থিত হয়। তাই এখানে সম্বর, দেগানা, দিদওয়ানা, কুচামন ইত্যাদি লবনাক্ত জলের হ্রদ দেখা যায়।
ভূতাত্ত্বিকভাবে থর মরুভূমি দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত, কিন্তু ভূ-পৃষ্ঠে একে একটি সঞ্চয়জাত সমভূমি বলে মনে হয়।



মরু অঞ্চলের প্রধান ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য:

থর মরুভূমি অঞ্চল আরাবল্লী পর্বত থেকে যতই পশ্চিমে যাওয়া যায় ততই ভূমির উচ্চতা ততই কমতে থাকে। এই মরুভূমি সর্বত্র গড় উচ্চতা ১৫০ মিটারের বেশি। গুজরাটে লুনি নদীর উপত্যকার উচ্চতা ২০ মিটার।

বাগার অঞ্চল: মরুভূমি ও সমভূমির মধ্যবর্তী অংশে অবস্থিত অল্প বালুকাময় অঞ্চল। অঞ্চলটি থর মরুভূমিরএকেবারে পূর্বপ্রান্তে আরাবল্লীর পাদদেশে অবস্থিত। অধিকাংশ অঞ্চল ঘাসে ঢাকা। খালের মাধ্যমে কৃষিকাজ হয়।

রোহি অঞ্চল: মরু অঞ্চলের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত উর্বর ভূমি। আরাবল্লী থেকে উৎপন্ন ছোট ছোট নদীরপলি সঞ্চয়ে সৃষ্ট।

ক্ষুদ্র মরু অঞ্চল: রোহি অঞ্চলের পূর্বে অবস্থিত। এখান থেকে প্রকৃত মরুভূমির শুরু হয়।

হামাদা: ক্ষুদ্র মরু অঞ্চলের পশ্চিমে অবস্থিত বালিযুক্ত নরম শিলাস্তরে গঠিত পাথুরে অঞ্চল।

মরুস্থলী: ‘মরুস্থলী’ কথার অর্থ ‘মৃতের দেশ’। রাজস্থানের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত। মরুভূমিরপ্রকৃত রূপটি এখানে দেখা যায়।

ধ্রিয়ান: চলমান বালিয়ারি। স্থানীয় অধিবাসীরা এগুলিকে ‘টিব্বা’ বলে।

ধান্দ: সমান্তরাল দুই বালিয়াড়ির মধ্যবর্তী অবনমিত অংশ।

প্লায়া: মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদ।
উদাহরণ - সম্বর হ্রদ। এটি ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত জলের হ্রদ (ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ চিল্কা)।
মরু অঞ্চলের প্রধান নদী লুনি। এটি একটি অন্তর্বাহিনী নদী। 


একটি মন্তব্য পোস্ট করুন for "ভারতের মরুভূমি অঞ্চল | The Great Indian Desert."