ভারতের অ্যাটর্নি জেনারেল: (Attorney General of India).

  • অ্যাটর্নি জেনারেল হলেন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইন আধিকারিক।
  • ভারতীয় সংবিধানের ৭৬ নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য এরূপ কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেল রূপে নিয়োগ করেন।


  • অ্যাটর্নি জেনারেল ভারতীয় শাসনতন্ত্রের একমাত্র সাংবিধানিক পদাধিকারী যিনি সংসদের কোন অংশ না হওয়া সত্বেও কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষে উপস্থিত থাকতে পারেন এবং যেকোন আলোচনায় অংশগ্রহণ করতে পারেন।  কিন্তু তিনি সংসদে ভোটাভুটির সময় ভোটদানে অংশ নিতে পারেন না।

  • আইন সংক্রান্ত বিষয়ে তিনি পরামর্শ দেন। কোন মামলায় যদি কেন্দ্রীয় সরকার যুক্ত থাকেন তাহলে সুপ্রিমকোর্টে বা হাইকোর্টে তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষে ওকালতি করতে পারেন। অর্থাৎ ভারত সরকারের মুখ্য আইনগত পরামর্শদাতা।

  • অ্যাটর্নি জেনারেলের কাজের মেয়াদ রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে। তিনি তার পদত্যাগপত্র প্রেরণ করেন রাষ্ট্রপতির কাছে।

  • অ্যাটর্নি জেনারেলকে একজন সলিসিটর জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কাজে সাহায্য করেন।

  • ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল রয়েছেন কে. কে. ভেনুগোপাল।



ভারতের অ্যাটর্নি জেনারেলদের নামের তালিকা :-
  • ১. এম. সি. সেতলবাদ - (১৯৫০ - ১৯৬৩).
  • ২. সি. কে দপতরি - (১৯৬৪ - ১৯৬৮).
  • ৩. নীরেন দে - (১৯৬৮ - ১৯৭৭).
  • ৪. এস. ভি. ভি. গুপ্তে - (১৯৭৭ - ১৯৭৯).
  • ৫. এল. এন. এন. সিনহা - (১৯৭৯ -১৯৮৩).
  • ৬. কে. পারসরণ - (১৯৮৪ - ১৯৮৯).
  • ৭. সোলি সোরাবজি - (১৯৮৯ - ১৯৯০).
  • ৮. জি রামস্বামী - (১৯৯০ - ১৯৯২).
  • ৯. মিলন কে ব্যানার্জি - (১৯৯২ - ১৯৯৬).
  • ১০. অশোক দেশাই - (১৯৯৬ - ১৯৯৮).
  • ১১. সোলি সোরাবজি - (১৯৯৮ - ২০০৪).
  • ১২. মিলন কে ব্যানার্জি - (২০০৪ - ২০০৯).
  • ১৩. গোলাম এষাজি বাহনবতী - (২০০৯ - ২০১৪).
  • ১৪. মুকুল রোহাতগি - (২০১৪ - ২০১৭).
  • ১৫. কে. কে. ভেনুগোপাল - (২০২৭ - বর্তমান).

একটি মন্তব্য পোস্ট করুন for "ভারতের অ্যাটর্নি জেনারেল: (Attorney General of India)."