ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেল (CAG of India):

ভারতীয় সংবিধানের ১৪৮ নং ধারায় কম্পট্রোলার ও অডিটর জেনারেল এর কথা বলা হয়েছে।

কম্পট্রোলার ও অডিটর জেনারেল হলেন জাতীয় নিরীক্ষণ এবং হিসাবরক্ষণ দপ্তরের প্রধান।
কম্পট্রোলার ও অডিটর জেনারেল হলেন ভারতবাসীর অর্থের অভিভাবক। তাঁর কাজ হল কেন্দ্র এবং রাজ্যের সমস্ত ব্যয়, আয় এবং সমস্ত রকম হিসেবের নিরীক্ষণ করা।




👉ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেলের নিয়োগ পদ্ধতি:-

  • ব্যবস্থাপনা এবং হিসাব রক্ষণ ও নিরীক্ষণ সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকেই কম্পট্রোলার ও অডিটর জেনারেল পদে নিযুক্ত করা হয়।
  • কম্পট্রোলার ও অডিটর জেনারেল কে নিযুক্ত ও শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি।


👉ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেলের কার্যকাল:-

  • ৬ বছর অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত নিজ পদে বহাল থাকেন।
  • কম্পট্রোলার ও অডিটর জেনারেল যেকোনো সময় রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিতে পারেন।
  • সুপ্রিম কোর্টের বিচারপতির মত একই পদ্ধতিতে রাষ্ট্রপতি কম্পট্রোলার ও অডিটর জেনারেল কে পদচ্যুতি করাতে পারেন।
  • কম্পট্রোলার ও অডিটর জেনারেল এর বেতন, ভাতা, পেনশন কনসোলিডেটেড ফান্ড থেকে দেওয়া হয়।
  • ভারতের বর্তমান কম্পট্রোলার ও অডিটর জেনারেল রয়েছেন জি সি মুর্মু।


👉কম্পট্রোলার ও অডিটর জেনারেলদের নামের তালিকা:
  • ভি নরহরি রাও -------------------1948 - 1954.
  • এ কে চন্দ -----------------------1954 - 1960.
  • এ কে রায় -----------------------1960 - 1966.
  • এস রঙ্গনাথন ---------------------1966 - 1972.
  • এ বকশী --------------------------1972 - 1978.
  • জিয়ান প্রকাশ --------------------1978 - 1984.
  • টিএন চতুর্বেদী --------------------1984 - 1990.
  • সি জি সোমিয়া -------------------1990 - 1996.
  • ভি কে শুংলু ---------------------1996 - 2002.
  • ভিএন কৌল ---------------------2002 - 2008.
  • বিনোদ রাই ----------------------2008 - 2013.
  • শশীকান্ত শর্মা --------------------2013 - 2017.
  • রাজীব মেহরিশি ------------------2017 - 2020.
  • গিরিশচন্দ্র মুর্মু ---------2020 থেকে আজ পর্যন্ত.

একটি মন্তব্য পোস্ট করুন for "ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেল (CAG of India):"