শোষণের বিরুদ্ধে অধিকার: (Right against exploitation).

ভারতীয় সংবিধানে শােষণের বিরুদ্ধে অধিকার একটি তাৎপর্যপূর্ণ মৌলিক অধিকার। মানবসমাজে শােষণের ইতিহাস বহু পুরােনাে। বস্তুতপক্ষে, সমস্ত রকম শােষণের হাত থেকে মুক্তি না পেলে প্রকৃত স্বাধীন নাগরিক গড়ে ওঠে না। ভারতীয় সংবিধানে শােষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের ২৩ এবং ২৪ নং ধারায় স্বীকৃতি লাভ করেছে।



২৩ নং ধারা:
সংবিধানের ২৩(১) নং ধারায় বলা হয়েছে, মানুষ নিয়ে ব্যাবসা বা মানুষ ক্রয়বিক্রয়, বিনা মজুরিতে বেগার খাটানাে এবং বলপূর্বক শ্রমদানে বাধ্য করা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে মানুষের ক্রয়বিক্রয় নিষেধ বলতে দাসপ্রথা এবং অসৎ উদ্দেশ্যে নারী ও শিশু ক্রয়বিক্রয় নিষেধের কথা বলা হয়েছে।

সংবিধানে ২৩(১) নং ধারায় কিছু ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে। সেগুলি হল―

  • রাষ্ট্র যদি মনে করে তাহলে জনস্বার্থে ধর্ম বর্ণ জাতি শ্রেণি নির্বিশেষে সমস্ত নাগরিককে শ্ৰমদানে বাধ্য করতে পারে।

  • তা ছাড়া রাষ্ট্র সামরিক শিক্ষাগ্রহণ ও সমাজসেবার কাজকে বাধ্যতামূলক করতে চেয়ে আইন প্রণয়ন করলে, ওই আইন সংবিধানের ২৩(১) নং ধারার বিরােধী বলে গণ্য হবে না।


২৪নং ধারা:
সংবিধানের ২৪ নং ধারা অনুযায়ী ১৪ বছরের কম বয়সের শিশুদের খনি, কারখানা বা অন্য কোনাে বিপজ্জনক কাজে নিয়ােগকে নিষিদ্ধ ঘােষণা করা হয়েছে। প্রসঙ্গত বলা যায়, এই মৌলিক অধিকারটিকে বাস্তবায়িত করার জন্য সংসদ কয়েকটি প্রয়ােজনীয় আইন প্রণয়ন করে। সেগুলি হল-
'Factories Act 1948, 'The Mines Act, 1952'.

The Child Labour (Prohibition and Regula tion) Bill, 1986'।

সম্প্রতি ২০০৬ সালের ১০ অক্টোবর ভারত সরকারের শ্রমমন্ত্রক শিশুশ্রম নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ আইনের একটি আদেশ জারি করেছেন। এর ফলে ঘরে ও বাইরে ১৪ বছর বয়স পর্যন্ত কোনাে শিশুকে শ্রমে নিয়ােগ নিষিদ্ধ বলে ঘােষণা করা হয়েছে।


দীর্ঘকাল যাবৎ ঔপনিবেশিক শােষণে নিষ্পেষিত ভারতবর্ষে স্বাধীনতার পরে রচিত সংবিধানে শােষণের বিরুদ্ধে যে অধিকার লিপিবদ্ধ হয়েছে তা আদৌ যথেষ্ট নয় বলে অনেকে মনে করেন। ভারতে আজও বেগার শ্রম এবং অভিশপ্ত শিশুশ্রম বহাল তবিয়তে রয়েছে। লক্ষলক্ষ শিশুশ্রমিক প্রকাশ্যে বিপজ্জনক কাজে নিযুক্ত রয়েছে। অল্প মজুরি দিয়ে স্বার্থান্ধ মালিক গােষ্ঠী তাদের উজ্জ্বল সন্তাবনাকে অঙ্কুরে বিনাশ করে চলেছে। একুশ শতাব্দীর এই উন্নত প্রযুক্তির সভ্যতায় ভারতবর্ষে নারী পাচার আজ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এ হল এক জ্বলন্ত অভিশাপ। সংবিধান-বিশেষজ্ঞ কে ভি রাও যথার্থই মন্তব্য করেছেন যে, শােষণের বিরুদ্ধে অধিকারের কথা ঘােষিত হলেও বাস্তবে ভারতীয় সংবিধানে এই অধিকার স্বীকৃত হয়নি।

১টি মন্তব্য for "শোষণের বিরুদ্ধে অধিকার: (Right against exploitation)."