পিটের ভারত শাসন আইন: (Pitt's Government of India Act).
১৭৮৪ খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ভারতের জন্য এক নতুন আইন তৈরি করেন যা ভারতে ব্রিটিশ কোম্পানির সমস্ত কার্যকলাপের উপর ব্রিটিশ পার্লামেন্ট নজরদারি করতে পারে। একে পিটের ভারত শাসন আইন বলা হয়।
পিটের ভারত শাসন আইনের উদ্দেশ্য:
● ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারির হয়েছিল।
● একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করে সেটিকে কোম্পানির সামরিক ও বেসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
● কোম্পানির প্রশাসনিক প্রধান হিসেবে গভর্নর জেনারেল পদ কে স্বীকৃতি দেওয়া হয়। এবং বলা হয় ভারতের কোম্পানীর সমস্ত প্রশাসনিক কর্তা গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য।
পিটের ভারত শাসন আইনের লক্ষ্য:
১৭৭৩ খ্রিস্টাব্দে প্রবর্তিত রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি দূর করা ও ভারতে কোম্পানির শাসনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ১৭৮৪ খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ব্রিটিশ পার্লামেন্টে এই আইনটি পাস করেন। ১৭৮৫ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি ওই আইনটি বলবৎ হয়। এই আইনের ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি সুনিশ্চিত হয়।
Casino Review 2021 - Play at Online Casino
উত্তরমুছুনCasino Reviews 2021 | titanium tube Casino Bonuses, Jackpots & Games at Online Casinos - Find 바카라 자판기 사이트 unbiased Casino Reviews 샌즈 카지노 회원 가입 and Play 라이브스코어 at Online Casinos! 벳 인포