e-RUPI কি? e-RUPI-এর সুবিধাগুলি কি কি আলোচনা কর?

 


e-RUPI হল একটি UPI প্লাটফর্ম। এটি ডিজিটাল কারেন্সির দিকে এগানোর প্রথম ধাপ বলা যেতে পারে। ই-রুপি (e-RUPI) হল একটি Cashless এবং Contactless ডিজিটাল পেমেন্ট মাধ্যম। যা উপভোক্তাদের মোবাইলে এই ব্যবস্থার মাধ্যমে পৌঁছে যাবে e-VoucherQR code এবং SMS মাধ্যমে এই ভাউচার পৌঁছে যাবে। এবার নগদ ছাড়াও, contactless পেমেন্ট এবং seamless পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা। এই ব্যবস্থাতে যদি Subscribe করা হয় তবে বারবার ওটিপি কিংবা অন্য কিছু দিতে হবে না। এমনকি ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট কিংবা তৃতীয় কোনও মাধ্যমের প্রয়োজন হবে না। ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াই এই ই-রুপি ব্যবস্থা চালু করা যাবে।


e-RUPI কীভাবে কাজ করে?
UPI প্লার্টফর্মকে ব্যবহার করে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই e-RUPI digital payment solution সিস্টেমকে সামনে নিয়ে এসেছে। UPI হল ইনস্টেন্ট পেমেন্টের ক্ষেত্রে একটি ভার্সন। ব্যাঙ্কের মাধ্যমে আরও একটি ব্যাঙ্কের এই লেনদেন করা সম্ভব হয়। কোনও রকম স্পর্শ ছাড়াই একটি ইলেকট্রনিক পদ্ধতিতে সার্ভিস প্রোভাইডার এবং ক্রেতা অর্থাৎ উপভোক্তা টাকা নেলদেন করতে পারবেন। দুজনের মধ্যে টাকা লেনদেনের ক্ষেত্রে কোনও তৃতীয় মাধ্যমের প্রয়োজন হবে না।

e-RUPI-এর ব্যবহারের সুবিধা:
ন্যাশনাল হেল্থ অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী, ই-রুপির কিছু বৈশিষ্ট্য আছে, সাধারণ মানুষ যার সুবিধা উপভোগ করে পারবেন।

কর্পোরেটের ক্ষেত্রে কি সুবিধা?
  • কর্পোরেট সংস্থায় কর্মরত কর্মীদের ইউপিআই প্রিপেড ভাউচার দিতে পারে সংস্থা।
  • এই লেনদেনে কোনও কার্ড বা ভাউচারের প্রয়োজন হবে না, ফলে কমে যাবে খরচ।
  • যিনি ভাইচার ব্যবহার করবেন, তিনি ভাউচার সংক্রান্ত সব খুঁটনাটি তথ্য জানতে পারবেন।
  • খুব দ্রুত নিরাপদে ওই কনট্যাক্টলেস ভাউচার ব্যবহাররে মাধ্যমে লেনদেন করা যাবে।

গ্রাহকদের ক্ষেত্রে কি সুবিধা?
  • ই-রুপি (e-RUPI) ব্যবহার করার সুবিধা যে ব্যক্তির নামে ই-রুপি ভাউচার (e-RUPI Voucher) পাঠানো হয়েছে, শুধুমাত্র সেই ব্যক্তিই একবার ভাউচারটি  ব্যবহার করতে পারবেন।
  • যে উদ্দেশ্যে ভাউচার দেওয়া হয়েছে, শুধুমাত্র সেই কাজেই ভাউচারটি ব্যবহার করা যাবে।
  • ভাউচার প্রদানকারী কর্তৃপক্ষ ভাউচারটির ব্যবহার ট্রাক করতে পারবে।
  • ভাউচার রিডিম করার সময় কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার প্রয়োজন হবে না।
  • শুধুমাত্র একটি মোবাইল থাকলেই এটি ব্যবহার করা যাবে।
  • ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/মোবাইল অ্যাপ/ইন্টারনেট ব্যাঙ্কি ছাড়াই এটি নির্দিষ্ট সেন্টারে গিয়ে ই-রুপি ভাউচার রিডিম করা যাবে।
  • ভাউচারের কোনো প্রিন্ট আউট নিয়ে যেতে হবে না।
  • যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারাও এর মাধ্যমে সরকারি সুবিধাগুলি পাবেন।


কোন কোন ব্যাঙ্ক e-RUPI- এর সুবিধা দিয়ে থাকে:
বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে e-RUPI-এর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বেশ কয়েকটি ব্যাঙ্ক ইতিমধ্যে এই সুবিধা দিয়ে থাকে। National Health Authority-এর পদ্ধতির মাধ্যমে ব্যাঙ্কগুলি এই ব্যবস্থার সুবিধা নিয়ে থাকে। যেমন ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, HDFC Bank, Axis Bank, Punjab National Bank, Bank of Baroda, Canara Bank, IndusInd Bank এবং ICICI Bank এই পদ্ধতিতে লেনদেনের সুবিধা দিয়ে থাকে।

e-RUPI digital payment-সলিউশন কোথায় ব্যবহার করা যাবে?
প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, এই পরিষেবা এক বিপ্লব। এই পরিষেবাতে কোনও ফাঁক থাকবে না। মা এবং শিশুর স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত স্কিম রয়েছে সেগুলির ক্ষেত্রে এই পরিষেবা কাজে লাগবে। আয়ুষ্মান ভারত যোজনার অধীনে টিবি কিংবা এই ধরনের রোগ নিরাময়ে যে ব্যবস্থা রয়েছে তা পাওয়া যাবে সহজেই। এই পরিষেবার মাধ্যমে পাওয়া যাবে সারের ভর্তুকিও। শুধু তাই নয়, বেসরকারি সংস্থাও এই পরিষেবার সুবিধা ভোগ করতে পারবে। কর্মীদের সাসচ্ছন্দের জন্যে গুরুত্বপূর্ণ এই পরিষেবা।

একটি মন্তব্য পোস্ট করুন for "e-RUPI কি? e-RUPI-এর সুবিধাগুলি কি কি আলোচনা কর?"