বায়ুমণ্ডলের উপাদান সমূহ: (Elements of the atmosphere).
বিভিন্ন গ্যাসে ভেসে বেড়ানো কঠিন অনুকণার মিশ্রণকে বায়ু বলে। বায়ুর মূল উপাদানকে নিম্নে ছকের মাধ্যমে দেওয়া হল-
| উপাদান | % (V/V) | % (W/W) |
|---|---|---|
| নাইট্রোজেন (N2) | 78.09 | 75.51 |
| অক্সিজেন (O2) | 20.95 | 23.51 |
| আর্গন (Ar) | 0.93 | 1.23 |
| কার্বন-ডাই-অক্সইড Co2) | 0.03 | 0.05 |
পৃথিবীতে ঘিরে বায়ুর আবরণকে ৫টি স্তরে ভাগ করা যায়-
- ট্রপোস্ফিয়ার (Troposphere).
- স্ট্রাটোস্ফিয়ার (Stratosphere).
- মেসোস্ফিয়ার (Mesosphere).
- থার্মোস্ফিয়ার (Thermosphere).
- এক্সোস্ফিয়ার (Exosphere).
ট্রপোস্ফিয়ার (Troposphere):
ভূপৃষ্ট থেকে ১৫ কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে Troposphere বলা হয়। আবহাওয়া সংক্রান্ত প্রাকৃতিক ঘটনা এই স্তরে ঘটে। বায়ুর ঘনত্ব এই স্তরে সর্বাধিক। Troposphere এবং (Stratosphere স্তরের মধ্যবর্তী অংশকে Tropopause বলা হয়।
স্ট্রাটোস্ফিয়ার (Stratosphere): ভূপৃষ্টের ১৫ কিমি উচ্চতা থেকে ৫০ কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে Stratosphere বলে। এই স্তরে ওজন গ্যাস রয়েছে। Stratosphere ও Mesosphere স্তরের সংযোগস্থলকে Stratopause বলে।
মেসোস্ফিয়ার (Mesosphere):
ভূপৃষ্টের ৫০ কিমি উচ্চতা থেকে ৯০ কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলীয় এই স্তর বিস্তৃত। গ্যাসগুলি এই স্তরে আনবিক এবং পারমানবিক অবস্থায় থাকে। Mesosphere ও Thermosphere-এর সংযোগস্থলকে Mesopause বলে।
থার্মোস্ফিয়ার (Thermosphere):
৯০ কিমি উচ্চতা থেকে ৩০০ কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলীয় স্তরকে Thermosphere বলে। এই স্তরে নাইট্রোজেন অক্সিজেনের পরমানু এবং আয়নের প্রাধান্য দেখা যায়। Mesosphere ও Thermosphere-কে একত্রে lonosphere বলা হয়।
এক্সোস্ফিয়ার (Exosphere):
৩০০ কিমি থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলকে Exosphere বলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন for "বায়ুমণ্ডলের উপাদান সমূহ: (Elements of the atmosphere)."