ভারতের পঞ্চশীল নীতির সংক্ষিপ্ত আলোচনা: (Panchashil).


ভারতের পররাষ্ট্রনীতির নীতির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির অনুসরণ। স্বাধীনতার সংরক্ষণ এবং শান্তিপূর্ণ উপায়ে তার উন্নতিসাধনের উদ্দেশ্যে ভারত আন্তর্জাতিক আচরণের পাঁচটি নীতি অনুসরণের কথা ঘোষণা করেছিল। ওই পাঁচটি নীতি ‘পঞ্চশীল’ নামে পরিচিত।

এই পাঁচটি নীতি হল—
  • প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন (Mutual respect for territorial integrity and sovereignty).
  • অনাক্রমণ (Non - aggression).
  • অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা (Non interference in the internal affairs of other nations).
  • সাম্য ও পারস্পরিক সাহায্য (Equality and mutual assistance).
  • শান্তিপূর্ণ সহাবস্থান (Peaceful Co-existance).

ইন্দোনেশিয়ার ‘পঞ্জৎ শিলা(Panjat Shila) - র অনুকরণে ১৯৫৪ সালে নেহরু পঞ্চশীলের কথা সর্বপ্রথম ঘোষণা করেছিলেন।
ওই বছরে ভারতের প্রধানমন্ত্রী নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী ঝৌ - এন লাই কর্তৃক সম্পাদিত চুক্তির প্রস্তাবনায় সর্বপ্রথম পঞ্চশীল নীতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়। পরবর্তী সময়ে ওই নীতির ভিত্তিতে ভিয়েতনাম, যুগোশ্লাভিয়া, মায়ানমার, নেপাল ও পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারত চুক্তি স্বাক্ষর করেছিল। ১৯৫৬ সালের মধ্যে বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই পঞ্চশীলের প্রতি তাদের সমর্থনের কথা ঘোষণা করতে দ্বিধাবোধ করেনি। বান্দুং সম্মেলন, আফ্রো - এশীয় সম্মেলন, জোটনিরপেক্ষ দেশগুলির সম্মেলন, সম্মিলিত জাতিপুঞ্জের অধিবেশন প্রভৃতিতে ভারতও পঞ্চশীলের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের কথা ঘোষণা করে।

কে . এস . মূর্তি ( K. S. Murty ) পঞ্চশীলকে ‘জোটনিরপেক্ষতার পরিণতি’ ('Consequence of non - Alignment') বলে চিহ্নিত করেছেন। ভারতের পঞ্চশীল নীতি বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ হল — 
এইসব নীতির প্রতি বিভিন্ন রাষ্ট্র ঐকান্তিকভাবে শ্রদ্ধাশীল হয়ে উঠলে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে। তার ফলে তৃতীয় বিশ্বে যুদ্ধের সম্ভাবনা যথেষ্ট হ্রাস পাবে বলে পণ্ডিত নেহরু প্রমুখ মনে করতেন। বস্তুত, পশীলের অন্তর্ভুক্ত নীতিসমূহকে উপেক্ষা করার ফলেই বিভিন্ন সময়ে বিশ্বশান্তি বিঘ্নিত হয়েছে এবং আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধের সূত্রপাত ঘটেছে।

১টি মন্তব্য for "ভারতের পঞ্চশীল নীতির সংক্ষিপ্ত আলোচনা: (Panchashil)."