প্রতিরোধ ও বিদ্রোহ:(Resistance and rebellion).
১. প্রথম চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে ও কোথায় হয়?
উঃ- ১৭৬৭ খ্রিস্টাব্দে, ধলভূমে।
২. প্রথম চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উঃ- জগন্নাথ ধল।
৩. চুয়াড় বিদ্রোহ কোথায় কোথায় হয়েছিল?
উঃ- মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূমের বিভিন্ন এলাকায়।
৪. চুয়াড় বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?
উঃ- লর্ড ওয়েলেসলি।
৫. ১৭৯৮ খ্রিস্টাব্দের চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দেন?
উঃ- দুর্জন সিং।
৬. কোলরা কোথায় বাস করত?
উঃ- বর্তমান ঝাড়খণ্ডের ছোটনাগপুর।
৭. কোল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়?
উঃ- রাঁচি তে।
৮. কোল বিদ্রোহের সূচনা কবে হয়?
উঃ- ১৮৩১-৩২ খ্রিঃ।
৯. কোল বিদ্রোহের নেতার নাম বলো।
উঃ- সুই মুন্ডা, সিংরাই মানকি, বুদ্ধু ভগৎ, জোয়া ভগৎ, খাঁদু পাতর প্রমুখ।
১০. 'দামিন-ই-কোহ' কথার অর্থ কি?
উঃ- পাহাড়ের প্রান্তদেশ।
১১. কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল?
উঃ- ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩০ শে জুন।
১২. দিকু কাদের বলা হত?
উঃ- আদিবাসী অধ্যুষিত এলাকায় বহিরাগত মহাজনদের আদিবাসীরা দিকু বলতো।
১৩. হুল কী?
উঃ- হুল হলো সাঁওতালদের বিদ্রোহ।
১৪. সাঁওতালদের ঐক্যের প্রতীক কি ছিল?
উঃ- শালগাছ।
১৫. গিরা কি?
উঃ- শালগাছের ডাল।
১৬. সাঁওতাল বিদ্রোহে শামিল হয়েছিল এমন দুটি উপজাতির নাম লেখো।
উঃ- 'মাল' ও 'ভুয়ান'।
১৭. সাঁওতাল বিদ্রোহ অঞ্চল কোথায় কোথায় ছিল?
উঃ- ভাগলপুর, সিংভূম, মুঙ্গের, হাজারীবাগ, বীরভূম এবং মুর্শিদাবাদ।
১৮. সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ?
উঃ- সিধু, কানহু, চাঁদ, ভৈরব ডোমন মাঝি, কালো প্রামাণিক, বীরসিংহ মাঝি, গোছ মাঝি প্রমুখ ব্যক্তিবর্গ।
১৯. খেরওয়ারি কি ধরনের আন্দোলন?
উঃ- সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন।
২০. 'The Santal Insurrection of 1855-57' বইটি কার লেখা?
উঃ- কালীকিংকর দত্ত।
২১. কবে কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়?
উঃ- ১৮৯৯ খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে।
২২. উলগুলান বলতে কী বোঝায়?
উঃ- বিদ্রোহ।
২৩. খুৎকাঠি প্রথা কি?
উঃ- জমির যৌথ মালিকানা।
২৪. মুন্ডা বিদ্রোহ কোন কোন অঞ্চল জুড়ে হয়েছিল?
উঃ- রাঁচি, হাজারীবাগ, ছোটনাগপুর, সিংভূম প্রভৃতি অঞ্চলে।
২৫. কত খ্রিস্টাব্দে কেন ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস করে?
উঃ- ১৮৯৯ খ্রিস্টাব্দে মুন্ডাদের অভাব-অভিযোগের সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার এই আইন পাস করে।
২৬. মুন্ডা বিদ্রোহের প্রভাবে ওঁরাও সম্প্রদায় কোন আন্দোলন শুরু করেন?
উঃ- তানা ভগৎ আন্দোলন।
২৭. 'The Curious History of a Munda Fanatic' বইটির লেখক কে?
উঃ- শরৎচন্দ্র রায়।
২৮. কবে কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু হয়?
উঃ- ১৭৮৩ খ্রিস্টাব্দে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু হয়।
২৯. রংপুর বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উঃ- নুরুলউদ্দিন ও কেনা সরকার।
৩০. ভিল বিদ্রোহ কবে কার নেতৃত্বে সংঘটিত হয়?
উঃ- ১৮১৯ খ্রিস্টাব্দে শিউরামের নেতৃত্বে হয়।
৩১. উপনিবেশিক ভারতে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি?
উঃ- সন্ন্যাসী-ফকির বিদ্রোহ।
৩২. সন্ন্যাসী ফকির বিদ্রোহ এর সূচনা হয় কবে? এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উঃ- ১৭৬৩ খ্রিঃ। ভবানী পাঠক এবং মজনু শাহ।
৩৩. সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা কোন উপন্যাস থেকে জানা যায়?
উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস থেকে।
৩৪. কবে সন্ন্যাসী বিদ্রোহের অবসান হয়?
উঃ- ১৮০০ খ্রিঃ।
৩৫. তারিখ-ই-মোহাম্মদিয়া কথার অর্থ কি?
উঃ- মোহাম্মদ নির্দেশিত পথ।
৩৬. দার-উল-হারব কথার অর্থ কি?
উঃ- শত্রুর দেশ।
৩৭. ভারতে ওয়াহাবী আন্দোলনের প্রবর্তক কে?
উঃ- উত্তরপ্রদেশের রায়বেরেলি সৈয়দ আহমেদ।
৩৮. বাংলাতে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দেন?
উঃ- তিতুমীর।
৩৯. তিতুমীরের প্রকৃত নাম কি?
উঃ- মীর নিসার আলী।
৪০. তিতুমীরের প্রধান সেনাপতির নাম কি?
উঃ- গোলাম মাসুম।
৪১. তিতুমীরের বিদ্রোহ আর কি নামে পরিচিত?
উঃ- বারাসাত বিদ্রোহ।
৪২. তিতুমীরের জীবনী কারের নাম কি?
উঃ- বিহারীলাল সরকার।
৪৩. ফরাজি কথার অর্থ কি?
উঃ- আল্লাহর নির্দেশ।
৪৪. ফরাজি আন্দোলনের প্রবর্তক কে?
উঃ- হাজী শরিয়ত উল্লাহ।
৪৫. পাবনা বিদ্রোহের ফলে কোন আইন প্রবর্তিত হয়?
উঃ- বঙ্গীয় প্রজাস্বত্ব আইন (১৮৮৫ খিঃ)।
৪৬. পাবনা বিদ্রোহ কি ধরনের ছিল? একটি কবে সংঘটিত হয়?
উঃ- কৃষক বিদ্রোহ। ১৮৭০ খ্রিস্টাব্দে।
৪৭. ভারতের প্রথম নীলকর কে ছিলেন?
উঃ- ফরাসি বণিক লুই বোনার্ড।
৪৮. কে ভারতে প্রথম নীল শিল্পকে গড়ে তোলেন?
উঃ- ইংরেজ বণিক কার্ল ব্ল্যাম।
৪৯. দাদন কথার অর্থ কি?
উঃ- অগ্রিম।
৫০. তিন কাঠিয়া প্রথা কোথায় প্রবর্তিত হয়েছিল?
উঃ- বিহারের চম্পারন।
৫১. নীল বিদ্রোহ কবে শুরু হয়?
উঃ- ১৮৫৯ খ্রিঃ।
৫২. নীল বিদ্রোহ প্রথম কোথায় হয়?
উঃ- কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে।
৫৩. নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?
উঃ- বিশ্বনাথ সর্দার, যিনি বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন।
৫৪. বাংলাদেশের 'ওয়াট- টাইলার' কাদের বলা হত?
উঃ- দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরন বিশ্বাস।
৫৫. কলকাতার কোন কোন সংবাদপত্র নীল বিদ্রোহ কে সমর্থন করেছিল?
উঃ- হিন্দু প্যাট্রিয়ট, সমাচার চন্দ্রিকা, সমাচার দর্পণ, তত্ত্ববোধিনী প্রভৃতি পত্রিকা।
৫৬. নীল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো?
উঃ- দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরন বিশ্বাস, বিশ্বনাথ সর্দার, বৈদ্যনাথ সর্দার, মেঘাই সর্দার, রফিক মন্ডল কাদের মোল্লা প্রমুখ ব্যক্তিবর্গ।
৫৭. বাংলার নানাসাহেব কাকে বলা হত?
উঃ- রামরতন মল্লিক কে।
৫৮. অষ্টম আইনে (১৮৬৮খ্রিঃ) কি বলা হয়?
উঃ- ১৮৬৮ খ্রিস্টাব্দের অষ্টম আইনে নীল চুক্তি আইন রদ করা হয় এবং বলা হয় নীল চাষ সম্পূর্ণ চাষিদের ইচ্ছার ব্যাপার।
৫৯. রম্পা উপজাতীয় বিদ্রোহ কোথায় সংঘটিত হয়?
উঃ- গোদাবরী উপত্যকায়।
৬০. পাবনা বিদ্রোহ কবে সংঘটিত হয়?
উঃ- ১৮৭০ খ্রিস্টাব্দে।
Bet365 Casino & Promos 2021 - JTM Hub
উত্তরমুছুনFull list of Bet365 Casino gri-go.com & Promos · wooricasinos.info Up to £100 ventureberg.com/ in Bet Credits for new customers at 출장안마 bet365. Min deposit £5. Bet Credits available for use 메리트카지노 upon settlement of bets to value of