জীবাণু | ব্যাকটেরিয়া | ছত্রাক | প্রোটোজোয়া (Germs, Bacteria, Fungi, Protozoa):

১. জীবাণু কাকে বলে?

উঃ- অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবদের মাইক্রো বা জীবণু বলে।


২. জীবাণু কয় প্রকার ও কি কি?

উঃ- জীবাণু তিন প্রকার, যথা- ব্যাকটেরিয়া, ছত্রাক ও প্রোটোজোয়া।


৩. ব্যাকটেরিয়া কাকে বলে?

উঃ- সুগঠিত নিউক্লিয়াস বিহীন, কোষপ্রাচীর যুক্ত, সাধারণত ক্লোরোফিল বিহীন, এককোষী ও সরল আণুবীক্ষণিক জীবদের ব্যাকটেরিয়া বলে।


৪. ব্যাকটেরিয়া কত ধরনের হয় ও কি কি?

উঃ- ব্যাকটেরিয়া দুই ধরনের হয়, যথা-  উপকারী ব্যাকটেরিয়া ও অপকারী ব্যাকটেরিয়া।


৫. কয়েকটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখ?

উঃ- ল্যাক্টোব্যাসিলাস, রাইজোবিয়াম।


৬. কয়েকটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখ?

উঃ- ভিব্রিও কেলেরি, মাইকোব্যাটটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাটটেরিয়াম লেপ্রি, সালমোনেলা টাইফোসা।


৭. ভিব্রিও কেলেরি কি রোগ ছড়ায়?

উঃ- কলেরা রোগ ছড়ায়।


৮. যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি?

উঃ- মাইকোব্যাটটেরিয়াম টিউবারকুলোসিস।


৯. কুষ্ঠ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি?

উঃ- মাইকোব্যাটটেরিয়াম লেপ্রি।


১০. টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি?

উঃ- সালমোনেলা টাইফোসা।


১১. ছত্রাক কাকে বলে?

উঃ- আদর্শ কোষযুক্ত ক্লোরোফিলবিহীন পরভোজী পুষ্টিসম্পন্নকারী সমাঙ্গদেহী উদ্ভিদের ছত্রাক বলে।


১২. পাকসিনিয়া কি ধরনের ছত্রাক?

উঃ- পরজীবী ছত্রাক।


১৩. লাইকেন কি ধরনের ছত্রাক?

উঃ- মিথোজীবী ছত্রাক।


১৪. ছত্রাক কয় ধরনের ও কি কি?

উঃ- ছত্রাক দুই ধরনের, যথা- উপকারী ছত্রাক এবং উপকারী ছত্রাক।


১৫. কতকগুলি উপকারী ছত্রাকের নাম লেখ?

উঃ- পেনিসিলিয়াম, ইস্ট।


১৬. কতকগুলি অপকারী ছত্রাকের নাম লেখ?

উঃ- অ্যাসপারজিলাস, পাকসিনিয়া গ্রামিনিস ট্রিটিসি।


১৭. কোন ছত্রাক থেকে এন্টিবায়োটিক ওষুধ তৈরি হয়?

উঃ- পেনিসিলিয়াম নোটেটাম, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম।


১৮. পেনিসিলিন কে আবিষ্কার করেন?

উঃ- বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং।


১৯. পেনিসিলিন কি থেকে তৈরি হয়েছে?

উঃ- পেনিসিলিয়াম নোটেটাম।


২০. কোন ছত্রাক থেকে অ্যালকোহল উৎপন্ন করা হয়?

উঃ- পেনিসিলিয়াম প্যাটুলাম।


২১. ইস্ট কি?

উঃ- ইস্ট একপ্রকার এককোষী মৃতজীবী ছত্রাক। এরা সাধারণত দ্রাক্ষা শর্করা দ্রবণে, ফলের রসে, ফুলের মকরন্দ এককোষী, মৃতজীবী রূপে জন্মায়।


২২. আলফা টক্সিন কোন ছত্রাক থেকে উৎপন্ন হয়?

উঃ- অ্যাসপারজিলাস থেকে।


২৩. গমের গাছের কাণ্ড ও পাতায় মরিচা রোগের জন্য কোন ছত্রাক দায়ী?

উঃ- পাকসিনিয়া গ্রামিনিস ট্রিটিসি।


২৪. প্রোটোজোয়া কাকে বলে?

উঃ- আদর্শ ও সুস্পষ্ট নিউক্লিয়াসযুক্ত এককোষী আণুবীক্ষণিক প্রাণীদের প্রোটোজোয়া আদ্যপ্রাণী বলে।


২৫. প্রোটোজোয়া কয় রকমের ও কি কি?

উঃ- প্রোটোজোয়া দুই রকমের, যথা- প্যাথোজেনিক (রোগ সৃষ্টিকারী), নন-প্যাথজেনিক(রোগ সৃষ্টি করে না)।


২৬. এন্টামিবা কোন রোগ সৃষ্টি করে?

উঃ- আমাশা রোগ সৃষ্টি করে।


২৭. ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার নাম কি?

উঃ- প্লাসমোডিয়াম।


২৮. ঘুম  রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার নাম কি?

উঃ- ট্রাইপ্যানোসোমা।


২৯. উদারাময় রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার নাম কি?

উঃ- জিয়ার্ডিয়া।


৩০. কালাজ্বর সৃষ্টিকারী প্রোটোজোয়ার নাম কি?

উঃ- লিসমেনিয়া।


৩১. প্লাসমোডিয়াম কি?

উঃ- প্লাসমোডিয়াম এক প্রকারের এককোষী রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়া।


৩২. ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পতঙ্গের নাম কি?

উঃ- স্ত্রী এনোফিলিস মশা।


৩৩. প্লাসমোডিয়াম কয় প্রকার ও কি কি?

উঃ- প্লাসমোডিয়াম চার প্রকার, যথা- প্লাসমোডিয়াম ফাইভ্যাক্স, প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাসমোডিয়াম ম্যালেরি, প্লাসমোডিয়াম ওভেল।


৩৪. কে প্রথম ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন?

উঃ- ল্যাভেরান (১৮৮০).


৩৫. রোনাল্ড রস কত সালে নোবেল পান?

উঃ- ১৯০২ সালে।


৩৬. রোনাল্ড রস কোন কাজের জন্য নোবেল পান?

উঃ- ম্যালেরিয়া রোগ বিস্তারের মশকীর ভূমিকা নির্ণয় করার জন্য।


৩৭. এন্টামিবা কি?

উঃ- এন্টামিবা হিস্টোলাইটিকা মানবদেহের বৃহদন্ত্রের বসবাসকারী এক প্রকার এককোষী অন্তঃপরজীবী।


৩৮. এন্টামিবা কোন রোগ সৃষ্টি করে?

উঃ- উদরাময়, আমাশয়, লিভার অ্যাবসেস, হেপাটাইটিস।


৩৯. এন্টামিবা আক্রান্ত রোগীকে কি বলা হয়?

উঃ- অ্যামিবিয়েসিস।


৪০. এন্টামিবার কয়টি দশা লক্ষ্য করা যায়?

উঃ- তিনটি, যথা- ট্রোফোজয়ট দশা, প্রিসিস্ট দশা, সিস্টিক দশা। এদের মধ্যে সিস্টিক দশা সংক্রামক।

একটি মন্তব্য পোস্ট করুন for "জীবাণু | ব্যাকটেরিয়া | ছত্রাক | প্রোটোজোয়া (Germs, Bacteria, Fungi, Protozoa):"