হ্রদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর : (Important questions about the lake.)
১. পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম কি?
উঃ- আফ্রিকার ট্যাঙ্গানিকা হ্রদ (৩৫০ কিমি)।
২. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি?
উঃ- সুপিরিয়র হ্রদ।
৩. ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি?
উঃ- চিল্কা হ্রদ।
৪. পৃথিবীর বৃহত্তম উপহ্রদ এর নাম কি?
উঃ- দো-পতো।
৫. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি?
উঃ- উলার হ্রদ (কাশ্মীর)।
৬. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি?
উঃ- রাজস্থানের সম্বর হ্রদ।
৭. কৃত্রিম উপায়ে সৃষ্ট হ্রদ গুলির নাম লেখ?
উঃ- মিশরের নাসের সাগর, দামোদর নদীর পাঞ্চেত জলাধার, ভাকরা বাঁধ এর গোবিন্দ সাগর, চম্বল নদীর রানা প্রতাপ সাগর।
৮. গুরুত্বপূর্ণ লবণাক্ত জলের হ্রদ গুলি নাম লেখ?
উঃ- আফ্রিকার চাঁদ, ইউরোপের কাস্পিয়ান সাগর, মধ্য এশিয়ার মরুসাগর, ভারতের সম্বর, পুষ্কর।
৯. পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি?
উঃ- কাস্পিয়ান সাগর।
১০. পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের হ্রদের নাম কি?
উঃ- মরুসাগর।
১১. ভারতের উচ্চতম লবনাক্ত জলের হ্রদের নাম কি?
উঃ- লাডাকের প্যাংগং হ্রদ।
১২. পৃথিবীর নিম্নতম হ্রদ এর নাম কি?
উঃ- মরুসাগর।
১৩. পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি?
উঃ- টিটিকাকা হ্রদ।
১৪. পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি?
উঃ- বৈকাল হ্রদ।
১৫. ভারতের উচ্চতম হ্রদের নাম কি?
উঃ- ছোলামু হ্রদ।
১৬. ভারতের দীর্ঘতম উপহ্রদ এর নাম কি?
উঃ- ভেম্বনাদ কয়াল।
১৭. ভারতের বৃহত্তম জলাভূমির নাম কি?
উঃ- কালিভেলি (তামিলনাড়ু)।
১৮. ভারতের সর্বাধিক দূষিত হ্রদের নাম কি?
উঃ- ভোজ।
১৯. উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম হ্রদের নাম কি?
উঃ- লোকটাক হ্রদ।
২০. লোকটাক হ্রদ কোথায় অবস্থিত?
উঃ- মণিপুর রাজ্যে।
২১. রূপকুন্ড হ্রদ কোথায় অবস্থিত?
উঃ- উত্তরাখণ্ডে।
২২. ভেম্বনাদ কয়াল কোথায় অবস্থিত?
উঃ- কেরালা রাজ্যে।
২৩. অবনমন এর ফলে সৃষ্ট হ্রদ গুলি নাম লেখ?
উঃ- ভিক্টোরিয়া হ্রদ (আফ্রিকা), উলার হ্রদ (ভারত)।
২৪. হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হ্রদ গুলির নাম লেখ?
উঃ- হেমকুন্ড ও রূপকুণ্ড।
২৫. একটি বদ্বীপ হ্রদের নাম লেখ?
উঃ- কোলেরু হ্রদ।
২৬. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত?
উঃ- কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপ এর মধ্যবর্তী অঞ্চলে।
২৭. নদীতে ভাসমান উদ্ভিদ দ্বারা সৃষ্ট হ্রদদের নাম কি?
উঃ- নীল নদের সাড জলাভূমি।
২৮. বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হ্রদ (প্লায়া) গুলি নাম কি?
উঃ- রাজস্থানের সম্বর, দিদওয়ানা ও উচমন।
২৯. অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভা সঞ্চিত হ্রদদের নাম কি?
উঃ- আইসল্যান্ডের মাইভত্ন হ্রদ।
৩০. একটি কার্স্ট হ্রদদের নাম লেখ?
উঃ- যুগোস্লাভিয়ার 'স্কুটারি হ্রদ'।

একটি মন্তব্য পোস্ট করুন for "হ্রদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর : (Important questions about the lake.)"