অলিম্পিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য: (Some important information about the Olympics).



👉প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল কখন?

উঃ- ৭৭৬ খ্রিঃ পূঃ গ্রিসের অলিম্পিয়া পর্বতের পাদদেশে প্রাচিন অলিম্পিক ক্রীড়া শুরু করেন এলিস অঙ্গরাজ্যের রাজা এফিতাস। 


👉আধুনিক অলিম্পিক গেমসের প্রধান রূপকার কে?

উঃ- ফরাসি ক্রীড়ামােদী ব্যারন পিয়ের দ্য কুবার্তা।


👉আধুনিক অলিম্পিক কখন শুরু হয়?

উঃ- ১৮৯৬ সালে গ্রিসের রাজধানী এথেন্সে প্যানাথেনিয়াম স্টেডিয়ামে আধুনিক অলিম্পিক শুরু করেন। 


👉অলিম্পিক গেমসে প্রথম চ্যাম্পিয়ন কে ছিলেন?

উঃ- জেমস কলােনি ( আমেরিকা )। 


👉অলিম্পিক গেমসে সােনার পদক দেওয়া শুরু হয় কখন থেকে?

উঃ- ১৯০৮ - এর লন্ডন অলিম্পিক থেকে। 


👉অলিম্পিক গেমসে হকি ও ফুটবল শুরু হয় কখন থেকে?

উঃ- ১৯০৮ - এর লন্ডন অলিম্পিক থেকে। 


👉অলিম্পিক গেমসে মহিলা সাঁতারুরা প্রথম অংশ নেন কখন?

উঃ- ১৯১২ - র স্টকহােম অলিম্পিকে। 


👉অলিম্পিক গেমসে ক্রিকেট (প্রথম ও শেষবার)কখন শুরু হয়?

উঃ-১৯০০ সালের প্যারিস অলিম্পিকে। 


👉অলিম্পিক গেমসে হকি শুরু হয় কখন থেকে?

উঃ- ১৯০৮ - এর লন্ডন অলিম্পিকে। 


👉অলিম্পিক গেমসে অ্যাথলেটিক্সে প্রথম মেয়েরা যােগদান করে কখন থেকে?

উঃ- ১৯২৮ সালে, আমস্টারডামে। 


👉ভারত প্রথম অলিম্পিক হকিতে জয়যুক্ত হয় কখন?

উঃ- ১৯২৮ সালে। 


👉অলিম্পিক গেমসে জিমন্যাস্টিক শুরু হয় কখন থেকে?

উঃ- ১৮৯৬ সালে। 



👉ভলিবল অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হয় কখন?

উঃ- ১৯৬৪ সালে। 


👉অলিম্পিকে প্রথম হ্যান্ডবল খেলা অন্তর্ভুক্ত হয় কখন?

উঃ- ১৯৩৬ সালে, বার্লিন অলিম্পিকে। 


👉অলিম্পিক গেমসে বক্সিং অন্তর্ভুক্ত হয় কখন?

উঃ-১৮৯৬ সালে। 


👉এশিয়া মহাদেশে প্রথম অলিম্পিক আসর বসে কখন?

উঃ- ১৯৬৪ সালে। 


👉অলিম্পিকে পূতাগ্নি ( মশাল ) সর্বপ্রথম শুরু হয় কখন?

উঃ- ১৯২৮, আমস্টারডামে। 


👉প্রথম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?

উঃ-  ফ্রান্সে। 


👉প্যানক্রেশিয়ন কি?

উঃ- প্রাচীন অলিম্পিকে কুস্তি ও বক্সিং - এর মিশ্রিত একটি খেলা। 


👉অলিম্পিকে সর্বপ্রথম ম্যারাথন দৌড়ে সােনা জেতেন কে?

উঃ- গ্রিসের এক মেষপালক — স্পিরােস লিউইস।এরপর এখনও পর্যন্ত কোনও গ্রিক আর ম্যারাথনে সােনা পায়নি। 


👉প্রাচিন গ্রিক অলিম্পিয়াডের পূত মশাল জ্বালানাে হত কি করে?

উঃ-  আতস কাঁচের মাধ্যমে, সূর্যরশ্মি থেকে, গ্রিসের দেলফোয় মন্দিরের দেবতা আপল্লনের নারী পুরােহিতদের সাহায্যে। সেই প্রথা এখনও অক্ষুন্ন। 


👉আধুনিক অলিম্পিক্সের অনুপ্রেরণা ছিল কি?

উঃ-  ১৮৫৯ সালে গ্রিক সেনাপ্রধান, মেজর ইউয়ানগেলিস জাপাসের উদ্যোগে আয়ােজিত ‘ প্যান - হেলেনিক গেমস। 


👉প্রথম আধুনিক অলিম্পিক্সে ম্যারাথনে স্বর্ণপদক পান কে?

উঃ-  গ্রিসের শহর মারৌসিস ডাকপিওন। ও মেষপালক স্পিরােস লুইস এ পর্যন্ত একমাত্র গ্রিক অ্যাথলিট হিসেবে ১৮৯৬ সালে। 


👉প্রথম এশিয়াবাসী হিসেবে অলিম্পিক্সে সােনা জেতেন কে?

উঃ-  জাপানের পুরুষ অ্যাথলিট মিকিও ওদা। ১৮২৮ এর আমস্টারডাম ( হল্যান্ড ) অলিম্পিয়াডে ট্রিপল জাম্পে ওদা এই কৃতিত্ব অর্জন করেন। 


👉প্রথম ভারতীয় হিসেবে , ব্যক্তিগতভাবে অলিম্পিক্সে পদক ( ব্রোঞ্জ ) জেতেন কে?

উঃ-  কেশবদাদা  যাদব। ১৯৫২ - র হেলসিঙ্কি ( ফিনল্যান্ড ) অলিম্পিয়াডে যাদব কুস্তির ব্যান্টমওয়েট বিভাগে এই কৃতিত্ব পান । ওই বিভাগে সােনা ও রূপাে পান যথাক্রমে জাপানের শােহাচি ইশি এবং সােভিয়েত। গণরাজ্যের রশিদ মামেদবেকোভ। 


👉অলিম্পিকের ৫ টি বৃত্ত কী কী?

উঃ- নীল – ইউরোপ , হলুদ – এশিয়া , কালো – আফ্রিকা , সবুজ – অস্ট্রেলিয়া , লাল – আমেরিকা। 


👉২০১৬ সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ- রিও, ব্রাজিল। 


👉২০১৬ সালের রিও অলিম্পিকের ভারতীয় অফিসিয়াল স্পনসর কে?

উঃ- আমূল। 


👉২০২০ সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?

উঃ- টোকিও, জাপান। 


👉২০২০ টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক জেতেন কে?

উঃ- মীরাবাঈ চানু। 


👉অলিম্পিকের মোটো কি?

উঃ- অলিম্পিকের মোটো ল্যাটিন ভাষায় সিটিয়াস, অলটিয়াস, ফোর্টিয়াস বা দ্রুততর, উচ্চতর, বলবত্তর। এই নীতিবাক্যটি ব্যারন পিঁয়ের দ্যা কুবেরত্যাঁর বন্ধু ডমিনিকান যাজক হেনরি ডিডন ওপি সর্বপ্রথম প্রস্তাব করেন ১৮৯১ সালে প্যারিসের একটি যুব সম্মেলনে। 


👉২০২০ অলিম্পিকের ভারতের স্পনসর কে?

উঃ- দেশের অলিম্পিক অভিযানে সামিল আদানি গোষ্ঠী কর্তৃপক্ষ। চলতি অলিম্পিকে ভারতীয় দলের কো-স্পনসর হলেন আদানি। 


👉২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?

উঃ- প্যারিসে। 


👉২০২২ শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?

উঃ- চীনের বেইজিং। 


👉২০২৬ শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?

উঃ- মিলান এবং কর্টিনা, ইতালি। 


👉২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?

উঃ- লস অ্যাঞ্জেলেস,ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।


🌍টোকিও অলিম্পিক - ২০২০

  • ভারতীয় বক্সার মেরি কম ও ভারতীয় পুরুষ হকি টিমের অধিনায়ক মনপ্রীত সিং দু'জনে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহনে সম্মান পেলেন। 
  • এ আর রহমানের সুরে ও অনন্যা বিড়লার কণ্ঠে ‘হিন্দুস্থানি ওয়ে’ গানটি টোকিও অলিম্পিকে ভারতীয় অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করবে। 
  • ২৩ জুলাই টোকিও অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতিতে নােবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশের মহম্মদ ইউনিসকে 'his extensive work in sport for development' এর জন্য অলিম্পিক লরেল পুরস্কারে ভূষিত করা হল। 


৩২ তম টোকিও অলিম্পিক গেমস -২০২০ 


  • আয়ােজক দেশ - জাপান। 

  • আয়ােজক শহর - টোকিও (মােট ৪২ টি স্থানে)। 

  • মােট বিভাগ - ৩৩ টি। 

  • মােট ইভেন্ট - ৩৩৯ টি। 

  • মােট যােগ্যতা অর্জনকারী ভারতীয় প্রতিযােগী - ১২৭ জন, যারা মােট ১৮ টি বিভাগে অংশগ্রহণ করবে। ম্যাসকট - Miraitowa, এর অর্থ (A Cheerful and remarkable athletic) জাপানি ভাষায় Mirai কথার অর্থ ভবিষ্যৎ এবং towa কথার অর্থ অনন্ত। 

  • টোকিও অলিম্পিকের থিম – United by emotions. টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হয় ২৩ জুলাই থেকে ৮ আগস্ট মােট ১৬ দিন। 

  • টোকিও অলিম্পিক উদ্বোধন করেন জাপানের রাজা নারুহিতো। 

  • পরবর্তী অলিম্পিক - ২০২৪. আয়ােজক দেশ হল ফ্রান্স (প্যারিস)।

  • ২০২৮ আয়ােজক দেশ হল আমেরিকা (লস অ্যাঞ্জেল ও ক্যালিফোর্নিয়া)। 

  • ২০৩২ আয়ােজক দেশ হল অস্ট্রেলিয়া (ব্রিসব্রেন)।

একটি মন্তব্য পোস্ট করুন for "অলিম্পিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য: (Some important information about the Olympics)."