বাস্তিল দুর্গের পতন: (The fall of the Bastille).

ফরাসি রাজতন্ত্রের দমন নীতির মূল প্রতীক বাস্তিল দুর্গ প্যারিসের উন্মত্ত জনতা দখল করেন। তারপর দুর্গে বন্দি সমস্ত অসহায় মানুষকে বাইরে বের করে এনে দুর্গে আঘাত হানেন। বাস্তিল দুর্গ ধ্বংস করে ক্ষিপ্ত জনতা তাতে অগ্নিসংযোগ করে। বিনা বিচারে অন্যায়ভাবে বহু মানুষকে এই দুর্গে বন্দি করে রাখা হত বলে, একে ‘স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক’ বলা হত। এই দুর্গের পতন ঘটাতে উন্মত্ত জনতা প্যারিসের কলকারখানা ও আগ্নেয়াস্ত্রের দোকান লুঠ করে। ওই সময় বাস্তিলে বহু অস্ত্রশস্ত্র রয়েছে— এই গুজবে বাস্তিল দুর্গে ঢুকে পড়ে। ক্ষিপ্ত জনতা বাস্তিল দুর্গের গভর্নর ডিলুনি ও সমস্ত প্রহরীকে হত্যা করে মজুত অস্ত্র দখল করে নেয়।





এইভাবে বাস্তিল দুর্গের পতন ঘটে। (১৪ জুলাই, ১৭৮৯)।
(১) স্বৈরাচারী রাজতন্ত্রের পতনের সূচনা হয়। 
(২) রাজা ও তাঁর সভাসদগণ আতঙ্কিত হন।
(৩) রাজা ষোড়শ লুই জাতীয় সভাকে ভেঙে না দিলেও তাঁর জনপ্রিয় মন্ত্রী নেকারকে পদচ্যুত করেও পুনর্নিয়োগ করেছিলেন।

(৪) রাজা প্যারিস থেকে সৈন্য সরিয়ে নেন।
(৫) বাস্তিলের পতনের পর রাজার অনেক সভাসদ ও অভিজাত ইংল্যান্ডে পালিয়ে যান।
(৬) অতি সহজে প্যারিস শহর শাসনের জন্য ‘প্যারি কমিউন’ স্থাপিত হয়।
(৭) গ্রামাঞ্চলে বিপ্লবের আগুন ছড়িয়ে পড়ে।

তাই ঐতিহাসিক গুডউইন (Goodwin) বলেছেন, বাস্তিলের পতনের ন্যায় বিপ্লবের আর কোনো ঘটনার এমন সুদূরপ্রসারী প্রভাব ছিল না।

১টি মন্তব্য for "বাস্তিল দুর্গের পতন: (The fall of the Bastille)."

  1. CSGO Betting Tips 2020 - GTSG
    CSGO betting tips 2020 guide for 선시티카지노 CS:GO, betting tips and predictions for League of Legends. By. 예스카지노 Skip and Twitter CSGO Betting Tips 2020 (5) | CS:GO: GO Betting

    উত্তরমুছুন