সাঁকুলোৎ: (Sansculottes).
ফরাসি শব্দ ‘সাঁকুলোৎ’ কথার অর্থ হল শহরের ভবঘুরে সর্বহারা দিনমজুর সম্প্রদায়। ‘কুলোৎ’ (Cu = lotte) কথার অর্থ অভিজাতদের ব্যবহৃত হাঁটু পর্যন্ত লম্বা এক ধরনের শৌখিন প্যান্ট। এই ধরনের প্যান্ট পরতে না পেরে দরিদ্র শহুরে জনতা শ্লেষাত্মক ভঙ্গিতে নিজেদেরকে ‘সাঁকুলোৎ’ বলত।
এরা চরম দুরবস্থার মধ্যে বসবাস করত। আর্থিক ও সামাজিকভাবে পঙ্গু সাঁকুলোৎ শ্রেণি সম্পর্কে ঐতিহাসিক লেফেভর বলেছেন, এরা জীবন, জীবিকা ও কাজের দাবি জানিয়ে বারে বারে বিফল হয়েছিল। ছোটো দোকানদার, মালিক, কারিগর, ক্ষুদ্রশিল্পী, দিনমজুর ও শ্রমিকরা এই শ্রেণির অন্তর্গত ছিল। ‘ল অব ম্যাক্সিমাম’ ও ‘ল অব মিনিমাম' দ্বারা অল্পদিনের জন্য সাঁকুলোৎ শ্রেণির উন্নতির চেষ্টা হয়। তবে পরবর্তীকালে ‘থামিডোরিয় আইন বিধি’ ও ফরাসি বিপ্লবের বুর্জোয়া নেতাদের দ্বারা সাঁকুলোৎদের সব দাবি ও স্বার্থ সংক্রান্ত আইন উপেক্ষিত হয়। এই চালচুলোহীন ভবঘুরের দল প্যারিস শহরে ‘রুটির জন্য দাঙ্গা’ (bread riot) বাধিয়েছিল (১৭৮৭)।
অ্যালবার্ট স্কুল তাঁর “The Sansculottes" গ্রন্থে বলেন, বিপ্লব অনেকাংশে তাঁদেরই সৃষ্টি এবং বিপ্লবকে সফল করতে শহরের মানুষ তাদের পুরো মাত্রায় ব্যবহার করেছিল।
সাঁকুলোৎরা —
(ক) অবাধ ও মুক্ত অর্থনীতির সমর্থক ছিলেন।
(খ) অভিজাততন্ত্র ও নিরঙ্কুশ রাজতন্ত্রের বিরোধী ছিলেন।
(গ) বাস্তিল দুর্গ ও পরবর্তীকালে সংবিধান সভার (১৭৮৯-৯১) বিরোধী ছিলেন।
(ঘ) হেবের্ট ও শর্মের্ট প্রমুখ সাঁকুলোৎদের সাম্যবাদী নেতাদের রাজনৈতিক সক্রিয়তা শেষ হয় ১৭৯৪ খ্রিস্টাব্দে জুলাই মাসে রোবসপিয়ারের পতনের পর।
🙏🏻
উত্তরমুছুন